কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৪, ০৯:১২ পিএম
অনলাইন সংস্করণ

প্রতিশোধ নিতে সমুচার ভেতর কনডম দিল কর্মচারী

সমুচা। প্রতীকী ছবি
সমুচা। প্রতীকী ছবি

খাবারের মান খুবই খারাপ তাই ক্যাটারিং সার্ভিস প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করা হয়। সেই রাগ আর ক্ষোভ থেকে অদ্ভুত কাণ্ড ঘটাল ওই প্রতিষ্ঠানের কর্মচারীরা। চুক্তি অনুযায়ী শেষ কয়েক দিন বাকি ছিল খাবার সরবরাহের। এই সুযোগে বিকেলের নাস্তায়, সমুচা-সিঙ্গারার ভেতর ঢুকিয়ে দেওয়া হয় কনডম, পাথর, সুপাড়ির মতো শক্ত উপাদান। এতেই হুলুস্থুল কাণ্ডে ঘটে গেছে।

এই কাণ্ডে ক্যাটারিং সার্ভিতের কর্মীদের বিরুদ্ধে মামলা পর্যন্ত হয়ে গেছে। এ ঘটনা ঘটেছে ভারতের মহারাষ্ট্রের পুনেতে। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, ক্যাটালিস্ট সার্ভিস সলিউশন প্রাইভেট লিমিটেড নামের ওই অটোমোবাইল সংস্থার ক্যান্টিনে খাদ্যসামগ্রী সরবরাহের দায়িত্বে ছিল মনোহর এন্টারপ্রাইজ নামে একটি সংস্থা।

নিম্নমানের খাবার সরবরাহ করায়, চুক্তি বাতিল করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ষড়যন্ত্র করে এই সব জঘন্য-অখাদ্য রাখা হয়েছিল সমুচার ভেতরে। ওই অটোমোবাইল সংস্থার কিছু কর্মী সমুচা খেতে গিয়ে তাতে জন্মনিরোধক কনডম, সুপারির টুকরা এবং পাথরকুচি খুঁজে পান। এরপরই এ বিষয়ে সংস্থার তরফে থানায় অভিযোগ করা হয়।

অভিযুক্তদের মধ্যে সেখানে সমুচা ও শিঙাড়া সরবরাহের জন্য দায়িত্বে ছিলেন একটি সাব-কন্ট্রাক্টিং ফার্মের দুজন কর্মী এইং অন্য তিনজন একটি ফার্মের অংশীদার। স্থানীয় প্রশাসন জানায়, মনোহর এন্টারপ্রাইজের কর্মচারীদের আটকের পর জিজ্ঞাসাবাদ করা হয়। এতে ফিরোজ শেখ ও ভিকি শেখ নামে দুই কর্মচারী সমুচার ভেতরে এসব অখাদ্য রাখার কথা স্বীকার করেছেন।

পুলিশ জিজ্ঞাসাবাদ করে জানতে পারে, বাকি তিনজন তাদের সমুচায় এগুলো রাখার নির্দেশ দিয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

খালার বাড়ি থেকে ফেরার পথে গণধর্ষণের শিকার স্কুলছাত্রী

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

১০

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

১১

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

১২

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

১৩

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

১৪

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

১৫

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

১৬

ইরান চুক্তি ইস্যুতে সমালোচকদের কড়া জবাব ট্রাম্পের

১৭

১২ ঘণ্টা পর কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

১৮

গ্র্যান্ড সুলতানসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

১৯

জীবনরক্ষাকারী টিকা ও মা-শিশু স্বাস্থ্যসেবা

২০
X