সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ১৯ জুন ২০২৩, ০৯:৩০ এএম
প্রিন্ট সংস্করণ

বাহুবলী সমুচা খেতে হবে ৩০ মিনিটে, মিলবে লাখ টাকা

বাহুবলী সমুচা খেতে হবে ৩০ মিনিটে, মিলবে লাখ টাকা

সমুচা জনপ্রিয় একটি খাবার। সে খাবারকে আরও বেশি আলোচনায় আনতে ভিন্ন কিছু করার পরিকল্পনা করছিলেন ভারতের মিরাট শহরের দোকানি শুভম কৌশল। এ জন্য প্রথমে চার কেজি, এরপর আট কেজি ওজনের সমুচা তিনি বানিয়েছেন। এগুলো ভালোই জনপ্রিয়তা পেয়েছে। এবার ১২ কেজি ওজনের দৈত্যাকার সমুচা বানালেন তিনি। নাম দিয়েছেন ‘বাহুবলী সমুচা’। এর প্রচারেও তিনি দিয়েছেন বুদ্ধিমত্তার পরিচয়।

ঘোষণা অনুযায়ী, ৩০ মিনিটের মধ্যে এ সমুচা যদি কেউ গলাধঃকরণ করতে পারেন, তাহলে পাবেন ৯৩ হাজার ৬৫০ টাকা (৭১ হাজার রুপি)। এরপর থেকেই সমুচাটি নিয়ে বহুল চর্চা হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। শুধু তাই নয়, অনেকে নাকি জন্মদিন উদযাপন করছেন কেকের বদলে এ সমুচা কেটে।

এ সমুচায় ব্যবহার করা হয়েছে আলু, মটর, মসলা, পনির এবং নানা ধরনের শুকনো ফল। এটি তৈরিতে সময় লেগেছে প্রায় ছয় ঘণ্টা, শুধু তেলে ভাজতেই তিনজন বাবুর্চির সময় লেগেছে ৯০ মিনিট। খেতে চাইলে আপনাকে অগ্রিম ফরমায়েশ করতে হবে। এটি বিক্রি হচ্ছে ২ হাজার টাকায়।

শুভম জানান, বাহুবলী সমুচা ফুড ভ্লগার ও সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় ব্যক্তিদের নজর কাড়তে সক্ষম হয়েছে। সমুচা নিয়ে ভিন্ন কিছু করার পরিকল্পনা থেকেই এটি তৈরি করা। এরই মধ্যে ৪০ থেকে ৫০টি সমুচা বানানোর ফরমায়েশ পাওয়া গেছে। তার দাবি, এটি দেশের মধ্যে বৃহৎ সমুচা।

সূত্র: এবিপি লাইভ

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্টিনেজের চোটে 'বাড়তি চাপে' আর্জেন্টিনা

মহাগুরুত্বপূর্ণ ম্যাচেই বড় ধাক্কা! চোটের কারণে মাঠ ছাড়লেন আর্জেন্টিনার তারকা ফুটবলার

মেসির বিপক্ষে বাজি ধরা কঠিন: ট্রাম্প

ইতিহাসের একমাত্র ফুটবলার হিসেবে যে রেকর্ড গড়লেন ইয়ামাল

গোলশূন্য সমতায় বিরতিতে আর্জেন্টিনা-স্পেন

স্পেনের পাসিং ফুটবলে ‘দিশেহারা’ আর্জেন্টিনা

হাইড্রেশন ব্রেকের আগে মেসিদের বিপক্ষে স্পেনের দাপট

ব্রাজিলিয়ান কিংবদন্তির রেকর্ড ছুঁলেন মেসি

লামিন ইয়ামালের নামের পেছনে যে হৃদয়ছোঁয়া গল্প

২০১০–এর সঙ্গে অবিশ্বাস্য ৭ মিল, আবারও কি বিশ্বকাপ জয়ের পথে স্পেন?

১০

ফাইনালে মেসিকে ঘিরে বিশ্বজুড়ে উন্মাদনা

১১

শেষ মুহূর্তে ৩ পরিবর্তন, আর্জেন্টিনার শুরুর একাদশ ঘোষণা

১২

স্পেনের একাদশ ঘোষণা

১৩

জুলাই শহীদদের রক্ত বৃথা যেতে দেব না:  আমান

১৪

ফাইনালের আগে যে বার্তা দিয়ে আলোচনায় ইয়ামাল

১৫

ফাইনালের আগে ও মাঝে ঝড় তুলবেন শাকিরা-বিটিএস, দেখে নিন সূচি

১৬

স্পেন আগে গোল করলে চ্যাম্পিয়ন হবে কোন দল জানালেন জার্মান কিংবদন্তি

১৭

আদালত জামিন দেওয়ায় ক্ষুব্ধ হয়ে স্বামীকে মারধর, কারাগারে স্ত্রী

১৮

‘প্রধানমন্ত্রী যে বাংলাদেশ চান মন্ত্রী-এমপিরা সেই রাজনীতিকে ধারণ করছে না’

১৯

ক্ষমতায় যাওয়ার জন্য জুলাই সনদকে ইস্যু করতে চায় বিরোধী দল: খোকন

২০
X