মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জুলাই ২০২৩, ০৮:১৮ এএম
আপডেট : ২০ জুলাই ২০২৩, ০৮:২৪ এএম
অনলাইন সংস্করণ

চা খেয়েই কমবে ওজন, জানতে হবে সঠিক উপায়

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আমাদের অনেকেরই সকালে ঘুম থেকে উঠে চা খাওয়ার অভ্যাস আছে। এ ছাড়া সারা দিনেও কাজের ফাঁকে চা খাওয়া হয়। শরীরকে চাঙা রাখতে এই পানীয় দারুণ কার্যকর। তবে আপনি যদি নিয়ম মেনে না খান, তাহলে পড়তে পারেন বিপদে।

কম ক্যালোরিযুক্ত পানীয় হচ্ছে চা। তাই চা সরাসরি ওজন বৃদ্ধি করে না। কিন্তু আমরাই চা খাওয়ার ক্ষেত্রে এমন কিছু গাফিলতি করি, যার ফলে দ্রুত ওজন বেড়ে যায়। তাই প্রতিদিন সঠিক নিয়ম মেনে চা খান। এতে ওজন অনেকটাই কমবে।

ভারতীয় লাইস্টাইলবিষয়ক সংবাদমাধ্যম বোল্ডস্কাইয়ের প্রতিবেদনে জানানো হয়েছে ওজন কমাতে কীভাবে চা খাবেন। চলুন দেখে নেওয়া যাক-

ফুল ক্রিম দুধ

ফুল ক্রিম দুধ দিয়ে চা তৈরি করলে ক্যালোরির পরিমাণ প্রচুর বেড়ে যায়। এই ধরনের দুধে ফ্যাট থাকে প্রচুর। ফলে অতিরিক্ত খাওয়া হলে ওজন বৃদ্ধির সম্ভাবনা থাকে। তাই চা তৈরিতে ফুল ক্রিমের পরিবর্তে স্কিমড মিল্ক ব্যবহার করতে পারেন। স্কিমযুক্ত দুধ চর্বিহীন। অন্যান্য দুধের মতো এটি ক্রিমযুক্ত নয়, বরং পাতলা এবং হালকা। ফলে ওজন কমানোর ক্ষেত্রে খুবই কার্যকর।

চিনি ছাড়া

ওজন বাড়াতে চিনির জুড়ি মেলা ভার। কারণ, চিনিতে প্রচুর ক্যালোরি থাকে। এক চা চামচে চিনিতে ১৯ ক্যালোরি থাকে এবং ১ টেবিল চামচে ৪৮ ক্যালোরি থাকে। সারা দিনে চিনি দিয়ে বেশ কয়েক কাপ চা পান করলে ওজন বৃদ্ধি হবেই। তাই চিনি ছাড়া চা খাওয়াই ভালো।

অস্বাস্থ্যকর স্ন্যাকস

চায়ের সঙ্গে চপ, পকোড়া, বিস্কুট খেতে বেশ ভালোই লাগে। কিন্তু এতেই বেশি ক্ষতি হয় শরীরের। চায়ের সঙ্গে উচ্চ ক্যালোরিযুক্ত বিস্কুট, কুকিজ, চানাচুর, নিমকি খেলে দ্রুত ওজন বাড়তে পারে।

দিনে দুই কাপ চা

সংযমই ওজন কমানোর মূল চাবিকাঠি। বেশি চা পানে শরীরে অতিরিক্ত ক্যাফিন যায়। যার বিরূপ প্রভাব পড়ে স্বাস্থ্যের ওপর। প্রতিদিন দুই কাপের বেশি চা না খাওয়াই ভালো।

চা এবং খাবারের মধ্যে ব্যবধান

খাবারের আগে বা পরে সঙ্গে সঙ্গে চা খেলে হজমে গন্ডোগোল হতে পারে। তবে যদি চা খেতেই হয় তবে খাবার খাওয়ার অন্তত ৩০ মিনিট আগে বা পরে খান।

শোওয়ার সময় চা খাবেন না

ওজন কমাতে ও শরীর সুস্থ রাখতে পর্যাপ্ত ঘুম অপরিহার্য। তবে শোওয়ার আগে চা খেলে ঘুমে ব্যাঘাত ঘটতে পারে এবং হজমেও সমস্যা দেখা দিতে পারে। তাই ঘুমাতে যাওয়ার কয়েক ঘণ্টার মধ্যে চা পান না করাই ভালো।

খালি পেটে চা খাবেন না

খালি পেটে চা খেলে বদহজম ও অ্যাসিডিটির সমস্যা হতে পারে। পেটের সমস্যায় ভুগতে না চাইলে হালকা খাবার খাওয়ার পরেই চা পানের পরামর্শ দেওয়া হয়।

চা খাওয়ার আধা ঘণ্টা আগে ও পরে পানি পান

ওজন কমানোর জন্য প্রচুর পরিমাণে পানি পান অতি প্রয়োজনীয়। তবে চা খাওয়ার সঙ্গে সঙ্গে পানি খাবেন না। চা খাওয়ার প্রায় ৩০ মিনিট আগে এবং পরে এক গ্লাস পানি পান করুন। এতে শরীর হাইড্রেট থাকে এবং ভালো হজমও হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১০

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১১

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১২

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৩

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৪

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৫

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৬

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৭

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৮

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৯

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

২০
X