কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ০১:২৫ পিএম
অনলাইন সংস্করণ

সম্পর্কে কিছু আচরণই হয়তো জানিয়ে দিচ্ছে বিপদের ইঙ্গিত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সম্পর্ক মানে শুধু একসঙ্গে সময় কাটানো বা সুখের মুহূর্ত শেয়ার করা নয়। অনেক সময় ছোট ছোট আচরণই প্রমাণ করে কেউ সত্যিই ভালোবাসে কি না। কখনও কখনও আমাদের প্রিয়জন এমন কাজ করে যা প্রথমে সাধারণ মনে হলেও আসলে সম্পর্কের জন্য ক্ষতিকর। এই ধরনের আচরণগুলো সময়মতো চিহ্নিত করা জরুরি, যাতে সম্পর্ক সুস্থ ও সমঝোতার ওপর টিকে থাকে।

আরও পড়ুন : এই ৪ প্রশ্নের জবাবেই বুঝবেন আপনি সঠিক মানুষের সঙ্গে আছেন কিনা

আরও পড়ুন : কলা খেলে কি স্ট্রোকের ভয় এড়ানো যাবে? জানুন বিশেষজ্ঞদের মত

নিচে কিছু সাধারণ ‘রেড ফ্ল্যাগ’ আলোচনা করা হলো, যা দেখে আপনি বুঝতে পারবেন সম্পর্ক কি সত্যিই স্বাস্থ্যকর নাকি সতর্ক হওয়ার প্রয়োজন আছে।

সবসময় নিজের মতো চাপিয়ে দেওয়া

আপনি যা ভাবছেন, সঙ্গীকেও কি তাই ভাবতে হবে? সঙ্গী যদি নিজের মতো কিছু করেন, আর আপনি তা ভুল মনে করেন—তাহলে সমস্যা কিন্তু আপনার দিকেই। সম্পর্ক মানে সমঝোতা, নিয়ন্ত্রণ নয়।

বিপদে পাশে না থাকা

ভালো সময়ের সঙ্গী সবাই হয়, কিন্তু বিপদে কে পাশে থাকে সেটাই আসল পরীক্ষা। আপনি যদি সবসময় সঙ্গীর পাশে থাকেন, কিন্তু নিজের সমস্যায় তাকে পাশে না পান, তবে ভাবুন—এটা কি সত্যিকারের ভালোবাসা?

ঈর্ষান্বিত মনোভাব

আপনার সাফল্যে সঙ্গী যদি খুশি না হয়ে রাগ বা হতাশা দেখান, তাহলে বুঝবেন সম্পর্কটা ঠিক পথে নেই। ভালোবাসা মানে একে অপরের উন্নতিতে আনন্দ পাওয়া, প্রতিযোগিতা নয়।

ভুল স্বীকার না করা

সবাই ভুল করে, কিন্তু ভুল বুঝেও স্বীকার না করা বা মিথ্যা বলে ঢাকতে চাওয়া—এটা সম্পর্কের জন্য ক্ষতিকর। সাহস করে ‘দুঃখিত’ বলা সম্পর্ককে আরও মজবুত করে।

আরও পড়ুন : রাতে ঘুমের সমস্যা? এই ৩ পানীয় দেবে সহজ সমাধান

আরও পড়ুন : হোয়াটসঅ্যাপে বন্ধ হচ্ছে এআই চ্যাটবট, তালিকায় আরও থাকবে না...

সবসময় তর্কে জিততে চাওয়া

আপনার সঙ্গী যদি সবসময় তর্কে জিততেই চান, আর আপনার মতামতকে গুরুত্ব না দেন, তাহলে বুঝবেন সম্পর্কের ভারসাম্য নষ্ট হচ্ছে। সম্পর্ক জেতার জায়গা নয়, বোঝার জায়গা।

উপহার না পেলে মন বদলে যাওয়া

ভালোবাসা মানে উপহারে নয়, অনুভূতিতে। কেউ যদি শুধু গিফট বা সুবিধা পেলে ভালো আচরণ করেন, আর না পেলে বদলে যান—তাহলে সেটা ভালোবাসা নয়, স্বার্থ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১০

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

১১

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

১২

ফিলিস্তিনি বন্দি রাখা কারাগারের চারপাশে কুমিরের পরিখা খনন শুরু করেছে ইসরায়েল

১৩

৫ বছরে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

১৪

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

১৫

ইকনকে লাখ টাকা দিল কৃষি ব্যাংক, সঙ্গে মাসব্যাপী ছুটি

১৬

১৮ হাজার মাখলুকাত বলা কি সঠিক? জানালেন ইসলামি স্কলার

১৭

বি-১ বোমারু বিমান ব্যবহার করে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

১৮

গাজী নজরুলকে বহিষ্কারের খবর জানিয়ে সিইসি-স্পিকারকে জামায়াতের চিঠি

১৯

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

২০
X