রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ১২:২৮ পিএম
অনলাইন সংস্করণ

হোয়াটসঅ্যাপে বন্ধ হচ্ছে এআই চ্যাটবট, তালিকায় আরও থাকবে না...

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা অনেক দিন ধরেই ওপেনএআই, পারপ্লেক্সিটি বা লুজিয়ার মতো এআই চ্যাটবট ব্যবহার করে নানা কাজ সেরে নিচ্ছিলেন। কেউ তথ্য নিচ্ছেন, কেউ বার্তা লিখছেন বা ছোটখাটো কাজ করাচ্ছেন এই বটগুলোর মাধ্যমে। কিন্তু আগামী বছর থেকে সেই সুযোগ আর থাকছে না।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ২০২৬ সালের ১৫ জানুয়ারি থেকে অন্য প্রতিষ্ঠানের তৈরি কোনো সাধারণ এআই চ্যাটবট আর এই মেসেজিং প্ল্যাটফর্মে ব্যবহার করা যাবে না। ফলে ওপেনএআইয়ের চ্যাটজিপিটি, পারপ্লেক্সিটি, লুজিয়া বা পোকের মতো জনপ্রিয় এআই বটগুলো হোয়াটসঅ্যাপে কাজ করবে না।

মেটা (হোয়াটসঅ্যাপের মূল কোম্পানি) বলেছে, এই নিয়ম শুধু সাধারণ এআই সহকারী বা কথোপকথনভিত্তিক বটগুলোর জন্য প্রযোজ্য হবে। তবে ব্যবসা বা গ্রাহকসেবা সম্পর্কিত চ্যাটবট, যেমন কোনো হোটেলের বুকিং সহকারী বা এয়ারলাইনসের ফ্লাইট তথ্য জানানো বট—এসব আগের মতোই চালু থাকবে।

মেটার দাবি, হোয়াটসঅ্যাপ বিজনেস এপিআই তৈরি করা হয়েছিল ব্যবসা ও গ্রাহকের যোগাযোগ সহজ করার জন্য। কিন্তু অনেক প্রতিষ্ঠান সেই সুবিধা ব্যবহার করে সাধারণ কাজের এআই চ্যাটবট চালাচ্ছে, যা হোয়াটসঅ্যাপের মূল উদ্দেশ্যের সঙ্গে মিলছে না।

বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্তের পেছনে বাণিজ্যিক দিকও আছে। বর্তমানে হোয়াটসঅ্যাপের বিজনেস এপিআই মেটার একটি বড় আয়ের উৎস। ব্যবসাগুলো বার্তার ধরন অনুযায়ী অর্থ পরিশোধ করে, কিন্তু এআই চ্যাটবটের ক্ষেত্রে মেটার আলাদা কোনো আয় হয় না। তাই নতুন নীতিমালার মাধ্যমে মেটা নিজেদের নিয়ন্ত্রণ ও আয়ের কাঠামো আরও শক্ত করতে চায়।

সূত্র: ইন্ডিয়া টুডে

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১০

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১১

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১২

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৩

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৪

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৫

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৬

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৭

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৮

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৯

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

২০
X