কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫, ০৯:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

রাতে ঘুমের সমস্যা? এই ৩ পানীয় দেবে সহজ সমাধান

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাতে বিছানায় শুয়ে শুয়ে এপাশ-ওপাশ করেন, ঘুম কিছুতেই আসে না? বা ঘুম এলেও বারবার ভেঙে যাচ্ছে? আজকাল এই সমস্যায় অনেকেই ভুগছেন। কাজের চাপ, মানসিক টেনশন, মোবাইল স্ক্রিন— সব মিলিয়ে ঘুম যেন দূরে সরে যাচ্ছে। অথচ, প্রতিদিন অন্তত ৭-৮ ঘণ্টা ভালো ঘুম না হলে শরীর ঠিকঠাক চলবে না। তাই ঘুম না আসার সমস্যাকে হালকাভাবে নেওয়া একেবারেই ঠিক নয়।

তবে চিন্তা নেই, সহজ সমাধান ঘরেই আছে। কিছু পানীয় আছে যেগুলো রাতে ঘুমোনোর আগে খেলেই চোখে ঘুম নেমে আসে ধীরে ধীরে। এগুলো শুধু ঘুম আনেই না, মানসিক চাপ কমায়, হজমে সাহায্য করে, এমনকি রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়। চলুন, জেনে নিই সেই ঘরোয়া ৩ পানীয় সম্পর্কে—

হলুদ মেশানো দুধ

রাতে ঘুমের আগে এক গ্লাস গরম দুধে এক চিমটে হলুদ মিশিয়ে খেয়ে দেখতে পারেন। দুধে থাকে ট্রিপটোফ্যান, যা শরীরে সেরোটোনিন ও মেলাটোনিন হরমোন বাড়াতে সাহায্য করে—এই দুটো হরমোনই ঘুমের সঙ্গে জড়িত। আর হলুদ দেহের ভেতরের প্রদাহ কমিয়ে শরীরকে শান্ত করে। ফলে, এই পানীয় মস্তিষ্ক ও শরীর দুটোই আরাম দেয় এবং ঘুম আসতে সাহায্য করে।

ক্যামোমাইল চা

চা-কফির ক্যাফেইন ঘুমের বড় শত্রু, কিন্তু ক্যামোমাইল চা একেবারেই আলাদা। এতে ক্যাফেইন থাকে না, বরং অ্যাপিজেনিন নামের একটি উপাদান থাকে, যা ঘুমের হরমোনকে সক্রিয় করে তোলে। এই চা স্ট্রেস কমায়, মন শান্ত করে এবং ঘুমের গভীরতা বাড়ায়। ঘুমাতে যাওয়ার আধঘণ্টা আগে এক কাপ ক্যামোমাইল চা খুব ভালো ফল দিতে পারে।

অশ্বগন্ধা চা

অশ্বগন্ধা বহুদিন ধরেই আয়ুর্বেদে ঘুমের প্রাকৃতিক ওষুধ হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই ভেষজ চা মানসিক চাপ কমায়, দেহকে শান্ত করে এবং ঘুমের গুণমান বাড়ায়। অনিদ্রা, বারবার ঘুম ভেঙে যাওয়া বা পাতলা ঘুমের সমস্যায় এটি বেশ উপকারী। সেই সঙ্গে হজমেও সাহায্য করে।

রাতের ঘুম ভালো না হলে, পরদিন পুরো শরীর-মাথা এলোমেলো লাগে। তাই চেষ্টা করুন প্রাকৃতিক উপায়ে ঘুম বাড়ানোর। এই ৩টি পানীয় নিয়ম করে রাতে ঘুমের আগে খেলেই দেখবেন, ধীরে ধীরে ঘুমের সমস্যা কমে আসছে। তবে কোনো বড় সমস্যা থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

সূত্র : এই সময় অনলাইন

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

১০

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

১১

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

১২

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

১৩

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

১৪

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

১৫

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

১৬

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

১৭

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১৮

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১৯

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

২০
X