কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ০২:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

আপনি কি জানেন, কেন তালার নিচে ছোট্ট ছিদ্র থাকে?

ফাইল ছবি
ফাইল ছবি

তালা এমন একটি জিনিস, যা ব্যবহার করেন না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। বাসাবাড়ি, লাগেজ কিংবা বিভিন্ন জিনিসপত্রের নিরাপত্তা নিশ্চিত করতে তালার ব্যবহার হয় প্রতিদিন। কিন্তু খেয়াল করে দেখেছেন কি, বেশির ভাগ তালার নিচে একটি ছোট্ট ছিদ্র থাকে?

কখনো ভেবেছেন কেন এ ছিদ্রটি দেওয়া হয়? অনেকেরই এ বিষয়ে কোনো ধারণা নেই।

আরও পড়ুন : শীতে গরম পানি পানের ৭ উপকারিতা

আরও পড়ুন : নাশতার জন্য সেরা ১২ খাবার

প্রায় চার হাজার বছর আগে মিশরীয়রা প্রথম তালা-চাবির আবিষ্কার করেন। এরপর থেকে নানা নকশা ও আকারের তালা তৈরি হলেও এর মূল কাঠামোতে তেমন পরিবর্তন আসেনি। তালার নিচের এই ক্ষুদ্র ছিদ্রটির কাজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটি মূলত তালাকে দীর্ঘদিন কার্যকর রাখতে সাহায্য করে।

যেহেতু তালা সাধারণত দরজার বাইরের দিকে লাগানো থাকে, তাই রোদ, বৃষ্টি ও ধুলোবালি সহজেই এর ভেতরে ঢুকে যায়। এ ছোট ছিদ্রটির মাধ্যমে তালার ভেতরে জমে থাকা পানি ও অন্যান্য নোংরা পদার্থ বের হয়ে যায়, ফলে মরিচা পড়া থেকে তালা রক্ষা পায়। এ ছাড়া, তালা নষ্ট হলে মেকানিকরা অনেক সময় এই ছিদ্র দিয়ে চিকন তার প্রবেশ করিয়ে মেরামতের কাজ করেন।

ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সাধারণত দরজার বাইরে তালা লাগানো থাকে। তাই বৃষ্টির সময় এতে পানি জমে ভেতরে মরিচা পড়ার সম্ভাবনা থাকে। কিন্তু তালার এ ছিদ্রটি তালাকে মরিচা পড়া থেকে রক্ষা করে এবং বছরের পর বছর স্থায়ী করে।

আরও পড়ুন : কেন সন্তানরা বড় হলে বাবা-মায়ের কাছে কম যায়

আরও পড়ুন : ডায়েট সোডা কি সত্যিই নিরাপদ? গবেষণার ফল যা জানাচ্ছে

বর্ষাকালে যখনই তালায় পানি প্রবেশ করে, তখনই এর নিচে দেওয়া ছোট্ট ছিদ্র দিয়ে পানি বেরিয়ে আসে। এটি তালার ভেতরে মরিচা প্রতিরোধ করে।

তাই তালার নিচের এই ছোট ছিদ্র দেখতে তুচ্ছ মনে হলেও, এর কার্যকারিতা অনেক বড়। এটি না থাকলে কয়েক মাস পরপরই হয়তো আমাদের নতুন তালা কিনতে হতো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

১০

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

১১

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

১২

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

১৩

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

১৪

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১৫

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১৬

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১৭

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৮

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৯

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

২০
X