কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৮:০১ এএম
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৮:১০ এএম
অনলাইন সংস্করণ

রোববার কী আছে আপনার ভাগ্যে, জেনে নিন রাশিফলে

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

দৈনন্দিন জীবনে অনেকেই রাশিফল মেনে থাকেন। যাপিত জীবনের প্রতিটি ক্ষেত্রে তারা রাশিচক্রের রহস্য উন্মোচনে উন্মুখ। প্রতিটি রাশির নিজস্ব স্বভাব ও গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা ঘটতে পারে। এ কারণেই প্রত্যেকের রাশিফল আলাদা আলাদা।

আজ রোববার (২৪ সেপ্টেম্বর) ভাগ্যরেখা অনুযায়ী আজকের দিনটি কেমন কাটতে পারে? কী বলছে জ্যোতিষশাস্ত্র? আসুন, জেনে নিই আজকের রাশিফল—

(মেষ । ২১ মার্চ-২০ এপ্রিল)

অভিনেতারা ভালো সুযোগ পেতে পারেন। পড়াশোনার জন্য বিদেশযাত্রা হতে পারে। গৃহনির্মাণের সুযোগ হাতছাড়া না করাই ভালো। প্রতিবাদী মনোভাব ত্যাগ করে ফেলুন। বয়সে ছোট কারও জন্য দুশ্চিন্তা হতে পারে।

(বৃষ । ২১ এপ্রিল-২০ মে)

চাকরির স্থানে সুনাম বৃদ্ধি পেতে পারে। ভালো যুক্তির জন্য তর্কে জিততে পারেন। সারা দিন চিত্তচাঞ্চল্য বজায় থাকবে। কারও কাছ থেকে খুব মূল্যবান কোনো বস্তু পেতে পারেন।

(মিথুন । ২১ মে-২০ জুন)

বাইরে থেকে অভিজ্ঞতা সঞ্চয় করতে পারেন। স্ত্রীর কাছে কথা রাখার চেষ্টা করুন। হজমে বা পেটের সমস্যা হতে পারে। সঞ্চয়ের তুলনায় ব্যয় বেশি হতে পারে। পরিচিত কেউ বাড়িতে আসতে পারেন।

(কর্কট । ২১ জুন-২০ জুলাই)

সংসারের দায়িত্ব দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়িতে মনোমালিন্য হতে পারে। পুরনো পাওনা আদায় করতে গিয়ে নাজেহাল হতে হবে। কারও দরকারি কাজে আপনাকে সাহায্য করতে হতে পারে। কর্মক্ষেত্রে বা বাড়িতে- সর্বত্র মানসিক চাপ সহ্য করতে হতে পারে।

(সিংহ । ২১ জুলাই-২০ আগস্ট)

বাবার সঙ্গে মতান্তর হতে পারে। দরকারি কাজ দ্রুত মেটান। আপনার জীবনে কোনো শুভ পরিবর্তন ঘটতে পারে। সারা দিন চিত্তচাঞ্চল্য বজায় থাকবে। কারও কাছ থেকে খুব মূল্যবান কোনও বস্তু পেতে পারেন। হতাশার জন্য শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে।

(কন্যা । ২১ আগস্ট-২২ সেপ্টেম্বর)

হঠাৎ করে কোনও চাকরির যোগ আসতে পারে। গুরুজনদের পরামর্শে ব্যবসায় অগ্রগতির আশা রাখতে পারেন। নিজের কৌশল প্রয়োগ করে কর্মস্থানে উন্নতি। অল্পবিস্তর ভোগান্তি থাকতে পারে। আয়ের থেকে ব্যয়ের ইচ্ছা বেশি দেখা যাবে।

(তুলা । ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

সাবধান থাকতে হবে, শরীরে অস্ত্রোপচারের সম্ভাবনা রয়েছে। গৃহনির্মাণের জন্য অর্থব্যয় হতে পারে। কোনো ঘটনা আপনার মনকে নাড়া দেবে। কাজের জায়গায় অল্পেই সন্তুষ্ট থাকুন। বন্ধুদের সঙ্গে বিলাসিতার কারণে সংসারে অশান্তি।

(বৃশ্চিক । ২৩ অক্টোবর-২১ নভেম্বর)

অভিভাবকদের পরামর্শ আপনার জন্য কার্যকর হবে। অন্য কেউ পরামর্শ দিলে তা না নেওয়াই শ্রেয়। সন্তানের বিষয়ে নিশ্চিন্ত হবেন। কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন। দেহে খুব ব্যথা সৃষ্টি হতে পারে। কিছু কেনার জন্য অর্থ খরচ হতে পারে।

(ধনু । ২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

উচ্চশিক্ষার যে কোনো কাজ সফল হবে। কোনও বন্ধুর সহায়তায় কর্মে জটিলতা কেটে যেতে পারে। আইন সংক্রান্ত কাজে জড়িয়ে পড়তে পারেন। খেলাধুলায় নাম করার সুযোগ আছে। যানবাহন চালানো বা চড়ার সময় একটু সতর্ক থাকতে হবে।

(মকর । ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

প্রতিবেশীদের হিংসার কারণে কাজে বাধা আসতে পারে। প্রতিযোগিতামূলক কাজে এগিয়ে যেতে পারেন। পারিবারিক বিষয়ে বেশি না থাকাই ভালো হবে। সন্তানদের নিয়ে একটু চিন্তা থাকবে। খুব নিকট কোনও বন্ধু আপনাকে ঠকাতে পারেন।

(কুম্ভ । ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

কর্মস্থানে মনোমালিন্য সৃষ্টি হতে পারে। পারিবারিক শান্তি বজায় থাকবে। সাংবাদিকদের জন্য দিনটি শুভ। কোনো উচ্চপদস্থ ব্যক্তির জন্য গুরুত্বপূর্ণ কাজ উদ্ধার হতে পারে। পুলিশদের জন্য দিনটি অনুকূল।

(মীন । ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

শত্রুর সঙ্গে আপস করতে হতে পারে। শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে। শিক্ষার ক্ষেত্রে সাফল্য লাভ। সামাজিক কাজের দায়িত্ব নিতে হতে পারে। উত্তেজনার কারণে বিপদ ঘটতে পারে। স্ত্রীর জন্য আয় বাড়তে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ, বেতন ৫০ হাজার টাকা

এসএসসি পাসেই চাকরির সুযোগ, পাবেন বিভিন্ন সুবিধা

মাদকের পক্ষে দলের নেতারা তদবির করলেই গ্রেপ্তার: খোকন

টানা বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম নগরী

অষ্টম শ্রেণি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও আছে বিভিন্ন সুবিধা

আর্জেন্টিনা-মিসর ম্যাচে ‘লাল কার্ড দেখানো’ ফ্রান্সের সেই রেফারি

এরদোয়ানকে অস্ত্র না দিতে ট্রাম্পকে অনুরোধ নেতানিয়াহুর

সোনারগাঁও হোটেলে চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

রাঙামাটিতে টানা বৃষ্টি, বাঘাইছড়িতে নিহত ১

ব্রাজিল, ফ্রান্স ও স্পেনকে নিয়ে মুখ খুললেন স্কালোনি

১০

এনসিপির সমাবেশে বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশ খেলাফত মজলিসের নিন্দা

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, যা বললেন ভোক্তা অধিকারের জব্বার মণ্ডল

১২

নড়াইলে জুলাই যোদ্ধাদের মারতে পুরস্কার ঘোষণা, থানায় অভিযোগ 

১৩

আর্জেন্টিনা-পর্তুগাল ২০৩০ বিশ্বকাপ খেলবে বাছাইপর্ব ছাড়াই

১৪

মধ্যরাতে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষ, পুলিশের লাঠিচার্জে আহত ২৫ জবি শিক্ষার্থী

১৫

নিয়োগ দেবে ভিভো

১৬

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু সাড়ে ৩ হাজার ছাড়াল, আশ্রয়হীন ১৮ হাজার

১৭

ফাইনালের আগে বদলে যাচ্ছে বিশ্বকাপের অফিসিয়াল বল; কিন্তু কেন?

১৮

কখন কোথায় হবে কোয়ার্টার ফাইনালের খেলা

১৯

কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হলো যাদের, অপেক্ষায় কারা

২০
X