কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৫৭ এএম
অনলাইন সংস্করণ

ঘুম ভেঙেই মোবাইলে চোখ, ডেকে আনছেন বড় বিপদ

ঘুম ভেঙেই মোবাইলে নোটিফিকেশন চেক করছেন এক নারী। ছবি : সংগৃহীত
ঘুম ভেঙেই মোবাইলে নোটিফিকেশন চেক করছেন এক নারী। ছবি : সংগৃহীত

অনেকেই ঘুম ভেঙে মোবাইলের অ্যালার্ম বন্ধ করেন। তার পরেই ফোনটিকে হাতে তুলে নেন। মোবাইলে নেট অন করলেই একের পর এক ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেইল, ইনস্টাগ্রামের নোটিফিকেশন আসতে থাকে। সেই সব শেষ করে পৃথিবীর কোথায় কী চলছে সে খবর নিতেও মোবাইলের স্ক্রিনের দিকে নজর থাকে। কখন যে ঘণ্টাখানেক সময় পার হয়ে যায়, বোঝাও যায় না। এই অভ্যাস যদিও আপনাকে ক্ষণিকের আত্মতৃপ্তি দিচ্ছে, তবে অজান্তেই সারা দিনের কাজের ব্যাঘাত ঘটাচ্ছে। সঙ্গে প্রভাব ফেলছে শরীরেও। -খবর আনন্দবাজার

জেনে নিন, এই অভ্যাস কী কী ক্ষতি ডেকে আনছে?

১) সকালে চোখ না ধুয়ে মোবাইল ঘাঁটা একদমই উচিত নয়। ফোনের নীল আলো আপনার চোখের জন্য অত্যন্ত ক্ষতিকর। মোবাইল থেকে নির্গত রশ্মি চোখের ওপর মারাত্মক প্রভাব ফেলে। ফলে সারা দিন মাথাব্যথার মতো উপসর্গ দেখা দিতে পারে।

২) চোখের ক্ষতির সঙ্গে সঙ্গে কাজেরও ব্যাঘাত ঘটে। সকালে উঠেই যদি আপনি আপনার সারা দিনের কাজের তালিকা নিয়ে ভাবতে থাকেন, অথবা আপনার চারপাশের মানুষের কার্যকলাপের খবর পেতে থাকেন, এতে আপনার মানসিক স্থিতি কমতে থাকে। এই খবরগুলো আপনার অস্থিরতা বাড়িয়ে দেয়। কাজের প্রতি মনোযোগ কমিয়ে দেয়।

৩) সকালে উঠেই আপনি মোবাইল থেকে যেসব খবর পান, সেই খবর আপনার মানসিক চাপ বাড়িয়ে দিতে পারে। আর সকাল সকাল দিনটা অত্যধিক চাপের মধ্যে দিয়ে শুরু হলে গোটা দিনে মাথায় সেই চিন্তাই চলতে থাকবে সর্বক্ষণ।

৪) ঘুম থেকে উঠেই ফোন ঘাঁটার অভ্যাস ঘুমের চক্রের ওপরেও প্রভাব ফেলে। তাই চিকিৎসকরা রাতে ঘুমাতে যাওয়ার আগে ও ঘুম থেকে উঠেই ফোন থেকে দূরে থাকার পরামর্শ দেন। এই অভ্যাস স্মৃতিশক্তির ওপর প্রভাব ফেলে।

কালবেলা/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, কারা নিতে পারবেন

উগ্রবাদে জড়িতের অভিযোগে গ্রেপ্তার মামুন রিমান্ডে

ভূয়াপুর-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

নেত্রকোনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, সড়কে ধস

অস্ট্রেলিয়ায় আহত বাংলাদেশি শিক্ষার্থীর চিকিৎসায় প্রবাসীদের মানবিক উদ্যোগ

এফওপিএল নীতিমালা দ্রুত চূড়ান্তের আহ্বান, নীতি পর্যালোচনায় সমন্বিত উদ্যোগের ওপর জোর

বসছে অ্যান্টি-ড্রোন সিস্টেম / থার্ড টার্মিনাল চালাতে সেপ্টেম্বরের মধ্যে জাপানের সঙ্গে চুক্তি

নিজের স্বার্থের জন্য দেশকে বিক্রি করা চলবে না: ফয়জুল করীম

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি

মাদক-চাঁদাবাজদের ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার

১০

যমুনায় পানি বৃদ্ধি, ঝুঁকিপূর্ণ বাঁধ রক্ষায় দিন-রাত কাজ করছে পাউবো

১১

স্কুলছাত্রী হত্যা: সন্দেহভাজন নারী গণপিটুনিতে নিহত

১২

সরকারি মালামাল চুরি, কালবেলায় সংবাদ প্রকাশের পর থানায় মামলা

১৩

সরকারি হাসপাতালই মানুষের একমাত্র ভরসার জায়গা হতে হবে: প্রধানমন্ত্রী

১৪

ইয়াবা মামলায় দুজনের যাবজ্জীবন

১৫

হাতীবান্ধা থানার ওসির অপসারণ দাবিতে জামায়াতের বিক্ষোভ

১৬

‘২৪ জুলাই দেখা হবে’, ভিডিও বার্তায় ঢাকার ভক্তদের আতিফ

১৭

শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ গ্রেপ্তার

১৮

অতিবৃষ্টিতে পানির নিচে বগুড়ার ফসলি জমি

১৯

প্রক্সির সহায়তায় নিয়োগ, যোগদান করতে এসে কারাগারে ৪ জন

২০
X