কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৪, ০২:৫৮ পিএম
আপডেট : ০৪ জুলাই ২০২৪, ০৩:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

আলোচনা বর্জন, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা পল্লী বিদ্যুৎ সমিতির  

পুরোনো ছবি
পুরোনো ছবি

বিদ্যুৎ বিভাগের লিখিত মাইনর্স প্রতিপালন না করে আলোচনা আহ্বান করায় পল্লী বিদ্যুতায়ন বোর্ডের প্রতি অনাস্থা জানিয়ে আলোচনা বর্জন করে কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে সারাদেশে ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির ৪০ হাজার কর্মকর্তা-কর্মচারীরা।

বৃহস্পতিবার (৪ জুলাই) কর্মকর্তা-কর্মচারীদের পক্ষে এ জি এম রাজন কুমার দাস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।

পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতিকে একীভূত করে অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন এবং চুক্তিভিত্তিক কর্মচারীদের নিয়মিতকরণের দুই দফা দাবিতে কর্মবিরতি পালন করছে তারা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্মার্ট ও টেকসই বিদ্যুৎ ব্যবস্থা বিনির্মাণে পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতিসমূহকে একীভূতকরণসহ অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন এবং সকল চুক্তিভিত্তিক/ অনিয়মিত কর্মচারীদের চাকরি নিয়মিতকরণের দাবিতে গত ১ জুলাই থেকে দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতিতে পূর্বের ন্যায় জরুরি বিদ্যুৎ সেবা সচল রেখে কর্মবিরতি চলমান রয়েছে।

একই দাবিতে গত ৫ মে কর্মবিরতি শুরু হলে প্রধানমন্ত্রী ও বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দৃষ্টিগোচর হওয়ার পর ১০ মে বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিবের (রুটিন দায়িত্ব) উপস্থিতিতে আলোচনায় বসা হলে যৌক্তিক যে কোনো দাবি মেনে নেওয়ার আশ্বাসে দুই শর্ত সাপেক্ষে কর্মবিরতি স্থগিত করা হয়। কিন্তু প্রায় ২ মাস অতিবাহিত হলেও প্রস্তাবনার আলোকে আলোচনা বা কোনো ধরনের উদ্যোগ/ ব্যবস্থা নেওয়া হয়নি।

এমতাবস্থায়, যেহেতু বাপবিবোর পূর্বের বৈঠকের সকল সিদ্ধান্ত অমান্য করা হয়েছে, সেহেতু বাপবিবোর আয়োজনে আগামী ৫ জুলাই আলোচনায় বসতে ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে অনীহা জ্ঞাপন করা হলো। অর্থাৎ সমিতির কোনো কর্মকর্তা/কর্মচারী ওই আলোচনা সভায় অংশগ্রহণ করতে ইচ্ছুক নয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা 

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলা, গুলিতে নিহত ১

মালদ্বীপের সামুদ্রিক পর্যটনে বাংলাদেশি মোশারফ হোসেনের সাফল্যের দীপ্ত পদচারণা

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

১০

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

১১

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

১২

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

১৩

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

১৪

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১৫

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১৬

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

১৭

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

১৮

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

১৯

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

২০
X