ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ১২ জুলাই ২০২৪, ০৭:০২ পিএম
আপডেট : ১২ জুলাই ২০২৪, ০৮:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

কোটাবিরোধী আন্দোলনকারীদের প্রতিনিধি সম্মেলনের তারিখ ঘোষণা 

শাহবাগ অবরোধ করে সমাবেশে আন্দোলনরত শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
শাহবাগ অবরোধ করে সমাবেশে আন্দোলনরত শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

সব গ্রেডে অযৌক্তিক এবং বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম মাত্রায় এনে সংসদে আইন পাশ করে কোটাপদ্ধতিকে সংস্কার করার দাবিতে। সেই সঙ্গে সারাদেশে চলা আন্দোলন কর্মসূচিতে বিনা উস্কানিতে হামলা ও বাধা দেওয়ার প্রতিবাদ ও এর সঙ্গে জড়িতদের বিচার দাবিতে এবং এক দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

ঘোষণা অনুযায়ী শনিবার (১৩ জুলাই) ৬৪ জেলায় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হবে এবং পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার বলেন, আগামীকাল সারাদেশের সকল বিশ্ববিদ্যালয়-কলেজ ও ৬৪ জেলায় অনলাইন ও অফলাইন প্রতিনিধি সম্মেলন এবং সন্ধ্যা ৬টায় পরবর্তী কর্মসূচি নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

আরেক সমন্বয়ক আব্দুল কাদির বলেন, আমাদের অধিকার আদায়ের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ বাহিনীকে লেলিয়ে দিয়ে গতকাল (১১ জুলাই) আমার ভাইদেরকে রক্তাক্ত করা হয়েছে। আমাদেরকে বার বার হাইকোর্টের বারান্দা দিয়ে ঘুরঘুর করানোর অপচেষ্টা করা হচ্ছে। সরকারকে উদ্দেশ্য করে বলতে চাই, আমাদের এক দফা এক দাবি অতি দ্রুত মেনে নিন।

সমন্বয়ক মাহিন সরকার বলেন, কোটা ইস্যুকে সমাধান না করে তা দীর্ঘায়িত করে শিক্ষার্থীদের আবেগ নিয়ে ফুটবল খেলা হচ্ছে। আমাদের এক দফা দাবিকে মেনে নিয়ে সংসদে আইন পাশ করা না হলে আমরা রাজপথ ছাড়বো না।

এর আগে, আজ (১২ জুলাই) বিকেল পৌনে ৫টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে বিভিন্ন হলের শিক্ষার্থীরা জড়ো হয়ে বিশাল এক মিছিল নিয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো প্রদক্ষিণ করে তা শাহবাগে গিয়ে শেষ করেন। পরে শাহবাগ অবরোধ করে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে কর্মসূচি ঘোষণা করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনের উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস পালন

যুবদল নেতার ছুরিকাঘাতে শিবির নেতা নিহত

গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে কে যাবে নকআউটে, যা বলছে ফিফার নতুন নিয়ম

লেবাননে ইরানি প্রক্সিরা না থামলে আবারও হামলা হবে: ট্রাম্প

বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে

পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসএসসি বিরাশিয়ানের প্রাণবন্ত আয়োজন

যোগ দিবসে কলকাতায় মোদির যোগাসনচর্চা 

আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ লেখা, জানেন কি এর রহস্য?

মহশূন্যেও বিশ্বকাপ-জ্বর! স্পেস স্টেশনে ফুটবল সম্ভব?

চমেক হাসপাতালকে রোগীবান্ধব করতে মেয়রের তাগিদ

১০

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি

১১

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

১২

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি নিয়ে নতুন সিদ্ধান্ত

১৩

ডিজিটাল ডিসকভারি ডে ২০২৬: স্বাস্থ্যপ্রযুক্তির নতুন দিগন্ত

১৪

‘আমার বাবা কোথায়, সে আসছে না কেন?’

১৫

হরমুজ প্রণালিতে ইরান নয়, যুক্তরাষ্ট্র টোল নেবে: ট্রাম্প

১৬

বিশ্বকাপের পর ফুটবল ছেড়ে মসজিদের ইমাম হবেন মরক্কোর মাজরাউই!

১৭

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এআই নিয়ে দুই দিনের কর্মশালা

১৮

চাঁদাবাজির অভিযোগে ডিবি হেফাজতে এমপির ছেলে

১৯

ডিএমপির ২ ডিসি পদে রদবদল

২০
X