কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৪, ০৪:০৬ এএম
অনলাইন সংস্করণ

কেমন থাকবে আজকের আবহাওয়া?  

দেশব্যাপী বৃষ্টিপাতের পরিমাণ আরও কমে আসবে রোববার থেকে। ছবি : সংগৃহীত
দেশব্যাপী বৃষ্টিপাতের পরিমাণ আরও কমে আসবে রোববার থেকে। ছবি : সংগৃহীত

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে টানা বৃষ্টিপাত হলেও ততটা কমেনি তাপমাত্রা। এ অবস্থায় আবহাওয়াবিদরা বলছেন, দেশব্যাপী বৃষ্টিপাতের পরিমাণ আরও কমে আসবে রোববার থেকে। এ অবস্থা জারি থাকবে আগামী দুই–তিন দিন। পাশাপাশি তাপমাত্রাও বাড়বে এ সময়।

গতকাল শনিবার (১৩ জুলাই) সকাল থেকে রাজধানীজুড়ে ছিল গরম। দেশের যেসব এলাকায় বৃষ্টি ঝরেছে, সেখানেও তাপ কমেনি। বৃষ্টি থেমে যাওয়ার পর গরমের তীব্রতা বেড়েছে আরও। শনিবার রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৩২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে; কিন্তু গরমের তীব্রতা ছিল তাপপ্রবাহের মতো।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবীর বলেন, নীচু মেঘ ও আর্দ্রতা বেড়ে যাওয়ার কারণে তাপমাত্রা খুব বেশি না থাকলেও গরমের কষ্ট বেশি অনুভূত হয়েছে। আগামী দুই–তিন দিন আকাশে মেঘ আরও কমে আসতে পারে। এতে তাপমাত্রা আরও বাড়ার পাশাপাশি গরমের তীব্রতাও বাড়তে পারে। তবে, এরপরই আবারও বৃষ্টিপাত বাড়তে পারে।

রোববারের (১৪ জুলাই) পূর্বাভাসে বলা হয়েছে, দেশের বেশির ভাগ এলাকার তাপমাত্রা বাড়তে পারে। তবে ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল, খুলনা ও রংপুরের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়া রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের দু–একটি স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাউবোর সিনিয়রকে ডিঙিয়ে তিন জুনিয়রকে পদোন্নতি

ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়লেন নেইমার

 ডলারে তেল বিক্রির সুযোগ পেতে পারে ইরান: মার্কিন অর্থমন্ত্রী

চীনে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট’ সম্মেলন অনুষ্ঠিত

চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

সীমান্তে ‘লাইট বন্ধ করে’ ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

কোরিয়ানদের হারিয়ে ইতিহাস গড়ল দক্ষিণ আফ্রিকা

বাংলাদেশ বিশ্বস্ত বন্ধু চীনের সঙ্গে কাজ করতে আগ্রহী: প্রধানমন্ত্রী

যে কারণে বাতিল হয়েছে ভিনিসিয়ুসের সেই ‘গোল’

ভেনেজুয়েলার পর শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান

১০

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ

১১

প্রেম করে বিয়ে, সাবেক স্বামীর মেসেজে প্রাণ গেল গৃহবধূর

১২

বিএনপি-চীনা কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১৩

ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপ থেকে ভেসে আসছে মানুষের আর্তনাদ

১৪

কিংবদন্তি পেলে ও রিভালদোর এক অনন্য রেকর্ডে নাম লেখালেন নেইমার

১৫

ভেনেজুয়েলায় উদ্ধার সহায়তার প্রস্তাব এল সালভাদরের

১৬

ভেনেজুয়েলায় ভূমিকম্পে ১০ হাজারের বেশি প্রাণহানির আশঙ্কা

১৭

দুর্দান্ত জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল, নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি

১৮

ভেনেজুয়েলায় পরপর শক্তিশালী ২ ভূমিকম্প, বহু ভবন ধস

১৯

১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

২০
X