কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৩, ১২:১৩ পিএম
আপডেট : ২৬ জুলাই ২০২৩, ০৫:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

বাধ্য হলে ‘রাজনৈতিক সমাবেশে’ নিষেধাজ্ঞা আসতে পারে

ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। ছবি : সংগৃহীত
ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। ছবি : সংগৃহীত

ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, ‘সবগুলো রাজনৈতিক দলকে অনুরোধ করব, আপনারা সমাবেশ করেন, কিন্তু জনগণকে কষ্ট না দিয়ে।’

তিনি বলেন, ‘হয়তো ভবিষ্যতে এমন সময় আসবে, জনগণ অতিষ্ঠ হইয়্যা গেলে তখন আমাদের বাধ্য হইয়্যা এ সমস্ত কর্মসূচির (রাজনৈতিক সমাবেশ) প্রতি নিষেধাজ্ঞা আরোপ করা লাগতে পারে।’

আরও পড়ুন : সমাবেশের অনুমতি পাচ্ছে না সব দল

বুধবার (২৬ জুলাই) বেলা ১১টার দিকে রাজধানী হোসনি দালানে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন ডিএমপি কমিশনার।

এ সময় তিনি বলেন, ‘যারা সমাবেশের জন্য অনুমতি পাবেন, রাজনৈতিক সমাবেশ করা তাদের গণতান্ত্রিক অধিকার। কিন্তু জনগণের নিরাপত্তা নিশ্চিত করা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দায়িত্ব এবং কর্তব্য।

রাজনৈতিক দলগুলোর প্রতি অনুরোধ জানিয়ে খন্দকার গোলাম ফারুক বলেন, ‘আপনাদের (সাংবাদিক) মাধ্যমে সকল রাজনৈতিক দলের প্রতি অনুরোধ করব, এই যে ওয়ার্কিং ডে-তে বিশাল বিশাল সমাবেশ করে লাখ লাখ মানুষকে রাস্তায় যানজটে আটকে রাখা, সেই জিনিসটা মাথায় রেখে তারা যেন ভবিষ্যতে ওয়ার্কিং ডের কর্মসূচিগুলো পরিবর্তন করে বন্ধের দিনে নিয়ে যান।

আরও পড়ুন : আন্দোলনের নামে জনদুর্ভোগ সৃষ্টি করলে ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজনৈতিক দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘যারা সমাবেশস্থলে আসবেন, তারা যেন কোনোভাবেই লাঠিসোঁটা নিয়ে না আসেন, কোনো ব্যাগ নিয়ে না আসবেন, যাতে করে কোনো বিস্ফোরক থাকতে পারে।’

২৭ জুলাইয়ের কয়েকটি দলকে সমাবেশের জন্য অনুমতি দেওয়া হবে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, ‘সমাবেশ করার জন্য আওয়ামী লীগ ও বিএনপিসহ এ পর্যন্ত মোট ৯টি রাজনৈতিক দলের আবেদন পেয়েছি। আমরা পর্যালোচনা করে, কর্মকর্তাদের সঙ্গে কথাবার্তা বলে কয়েকটি দলকে তাদের সমাবেশের জন্য অনুমতি দিব।’

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিপিং রিপোর্টার্স ফোরামের সভাপতি হাবিব, সম্পাদক রাকিব

সাহাবুদ্দিনের গ্রেপ্তার চায় বাংলাদেশ খেলাফত মজলিস

ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে পিটিশন, মুখ খুললেন গোল্ডেন বলজয়ী পেদ্রো

থাইল্যান্ডে ১০ হাজার বাংলাদেশির কর্মসংস্থানের সম্ভাবনা

মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা

প্রধানমন্ত্রীর পক্ষে ‘ফার্স্ট এইড বক্স’ উপহার পেলেন সিএনজি চালানো সেই ছাত্রদল নেতা

বাব আল-মান্দেব প্রণালি নিয়ে হুতিদের নতুন ঘোষণা  

মেয়েটি নিজেই গাজী নজরুলের সেবা করতে চেয়েছিল: জামায়াত এমপি 

চট্টগ্রামে উল্টো রথযাত্রায় মানুষের ঢল

রোববার বঙ্গভবন ছাড়বেন সাহাবুদ্দিন

১০

এক মেয়াদে তিন সরকারপ্রধান, আরও যে নতুন রেকর্ড সাহাবুদ্দিনের

১১

মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের অবস্থান থেকে বেসামরিকদের দূরে থাকার আহ্বান ইরানের

১২

৭৭ কোটি টাকার ক্ষতি / চট্টগ্রামে বন্যায় ১ লাখ ৬১ হাজার পশু ও হাঁস-মুরগির মৃত্যু

১৩

পূর্ণিমার প্রশ্নে অকপট শাকিব খান

১৪

শুক্রবারও ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান, প্রতিহত করার দাবি জর্ডানের

১৫

রবীন্দ্রনাথ-ওকাম্পো স্মরণে ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’

১৬

স্পিকারের দায়িত্বে কায়সার কামাল

১৭

ব্লিচার রিপোর্টের প্রতিবেদন / বিশ্বকাপের ‘ফ্লপ’ একাদশ ঘোষণা, রোনালদোসহ জায়গা পেলেন যারা

১৮

পদত্যাগের পরও আজীবন যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

১৯

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’র প্রথম আসর আগামী ২ আগস্ট

২০
X