কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৪, ০৩:৩৯ পিএম
আপডেট : ১৪ জুলাই ২০২৪, ০৩:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাম্পের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নির্বাচনী জনসভায় যুক্তরাষ্ট্রের রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনার নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার।

রোববার (১৪ জুলাই) দুপুরে বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশনের (বিমসটেক) পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে যোগদান শেষে ভারত থেকে দেশে ফিরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের রাজনীতিতে সংঘাত সেভাবে ছিল না, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের ওপর যে হামলা, অবশ্যই আমারা গভীর উদ্বেগ এবং এটার নিন্দা জানাই। রাজনীতিতে কোনো সংঘাতের স্থান থাকা উচিত না।

যুক্তরাষ্ট্রে সংঘাতের বিষয় বলার আগে বাংলাদেশেও রাজনৈতিক অস্থিতিশীলতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমাদের অবস্থান অত্যন্ত পরিষ্কার, রাজনীতিতে কোনো সংঘাত আমরা চাই না।

আমাদের দেশে যখন মানুষ পুড়িয়ে হত্যা করে, গাড়ি পোড়ানো হয়, মানুষের সম্পত্তি পোড়ানো হয়, সেটা কখনো কাম্য নয়, সেটি অনভিপ্রেত, এটা আইনবিরোধী।

এ সময় মিয়ানমার রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে তিনি বলেন, বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর মিয়ানমার রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে চায়।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে তিনি জানিয়েছেন, তারা রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে চান; কিন্তু বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর। তাদের বাণিজ্যিক লেনদেনের স্বার্থও আছে, সেটাও তারা গুরুত্ব দিয়েছেন।

বাংলাদেশ বিমসটেকের পরবর্তী চেয়ার হিসেবে দায়িত্ব নেবে জানিয়ে ড. হাছান বলেন, চিকিৎসাবিজ্ঞান, জলবায়ু পরিবর্তন, জ্বালানি নিরাপত্তা, নেপাল ও ভুটান থেকে বিদ্যুৎ আমদানি নিয়ে কথা হয়েছে রিট্রিটে।

তিনি বলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনায় পচনশীল পণ্য আমদানিতে বাংলাদেশের জন্য কোটা দেওয়ার বিষয়টি উঠে এসেছে।

কোটা আন্দোলন নিয়ে অপর এক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, সরকার কোটা পুনর্বহাল করেনি। হাইকোর্টের মাধ্যমে কোটার বিষয়টি এসেছে। বিষয়টি আদালতে বিচারাধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১০

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১১

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১২

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১৩

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

১৪

নতুন পে-স্কেল কার্যকর করলে বাতিল হবে যে বিশেষ সুবিধা

১৫

সরকারি খরচে বিশেষ বিমানে কানাডায় গেল কাতারি সমর্থকরা

১৬

জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করছেন ডা. জুবাইদা : মঈন খান

১৭

জামায়াত এমপিকে ওভেন দিতে চান পার্থ, বিরোধীদলীয় নেতা বললেন—‘ওনার কাছে চাইছে নাকি’

১৮

এসএসএফের ফায়ারিং রেঞ্জে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী

১৯

মৃত্যুর মুখ থেকে ফিরে বিশ্বকাপে, পর্তুগালকে রুখে দিয়ে গড়লেন ইতিহাস

২০
X