কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৪, ১২:৪৪ পিএম
আপডেট : ১৪ জুলাই ২০২৪, ০১:১৫ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাম্পের ওপর হামলাকারীর পরিচয় জানাল এফবিআই

হামলার পর দ্রুত সরিয়ে নেওয়া হয় ট্রাম্পকে। ছবি : সংগৃহীত
হামলার পর দ্রুত সরিয়ে নেওয়া হয় ট্রাম্পকে। ছবি : সংগৃহীত

নির্বাচনী প্রচারসভায় গিয়ে হামলার শিকার হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার (১৩ জুলাই) সন্ধ্যায় পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে নির্বাচনী সভায় বন্দুক হামলা হয়। এতে তিনি রক্তাক্ত হয়ে অল্পের জন্য প্রাণে বেঁচে যান।

রোববার (১৪ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ট্রাম্পের ওপর হামলাকারীর পরিচয় শনাক্ত হয়েছে। দেশটির কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ফেডারেল ব্যুরো অব ইন্টেলিজেন্স (এফবিআই) তার পরিচয় শনাক্ত করেছে।

বিবিসি জানিয়েছে, হামলাকারীর নাম থমাস ম্যাথিউ ক্রুকস। ২০ বছর বয়সী এ সন্দেহভাজন পুলিশের গুলিতে নিহত হয়েছেন।

এফবিআই জানিয়েছে, সন্দেহভাজন এ হামলাকারী ট্রাম্পের নির্বাচনী সমাবেশ থেকে মাত্র ১২০ মিটার দূরে একটি বাড়ির ছাদে অবস্থান করছিলেন। সেখানেই পুলিশের গুলিতে তিনি নিহত হয়েছেন।

মার্কিন নিরাপত্তা সংস্থাগুলো জানিয়েছে, ট্রাম্পের ওপর কী কারণে হামলা হয়েছে তা নিয়ে তদন্ত চলছে।

এর আগে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার (১৩ জুলাই) সন্ধ্যায় পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে ট্রাম্পের নির্বাচনী সভায় বন্দুক হামলা হয়। এতে আহত হন ট্রাম্প। এ ঘটনায় হামলাকারীসহ ২ জন নিহত হন। এ ছাড়া অপর এক আরেকজন গুরুতর আহত হন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হামলার পরপরই তাকে দ্রুত পাশে থাকা একটি গাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তার প্রচার শিবির জানিয়েছে, রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী সুস্থ আছেন। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা

হ্যাটট্রিকের রাতে মেসিকে কার্ড না দেখানোয় প্রশ্ন

এক মাসের মধ্যে ধর্ষণ মামলার রায়

মেসিকে নিয়ে কী বললেন ব্রাজিল সমর্থক বুবলী

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

১০

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

১১

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

১২

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

১৩

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

১৪

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

১৫

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১৬

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১৭

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

১৮

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

১৯

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

২০
X