ঢাবি প্রতিনিধি ও কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৪, ০২:৪৭ এএম
আপডেট : ১৫ জুলাই ২০২৪, ০৪:০২ এএম
অনলাইন সংস্করণ

শাহবাগে ছাত্রলীগ ও বীর মুক্তিযোদ্ধার সন্তানদের বিক্ষোভ

কোটা আন্দোলনের বিপরীতে ছাত্রলীগের বিক্ষোভ। ছবি : কালবেলা
কোটা আন্দোলনের বিপরীতে ছাত্রলীগের বিক্ষোভ। ছবি : কালবেলা

রাজধানী ঢাকার শাহবাগে বিক্ষোভ করেছেন ছাত্রলীগের নেতাকর্মী ও বীর মুক্তিযোদ্ধার সন্তানরা। রোববার (১৪ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে তারা মিছিল নিয়ে জড়ো হয়ে সেখানে বিক্ষোভ শুরু করেন। একই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন কোটা বিরোধী আন্দোলনকারীরা।

শাহবাগে বিক্ষোভকারীরা ‘তুমি কে আমি কে, বাঙালি-বাঙালি’সহ জামাত-শিবির বিরোধী স্লোগান দেন। তাদের স্লোগানে আশপাশে উত্তেজনা ছড়ায়। বন্ধ হয়ে যায় একপাশের যান চলাচল।

রাত পৌনে ৩টার দিকে শাহবাগ মোড় থেকে মিছিল নিয়ে ঢাবির টিএসসি হয়ে নীলক্ষেত গিয়ে আবার টিএসসির দিকে যান ছাত্রলীগ নেতাকর্মীরা। এ মিছিলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও জবি, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ও আশেপাশের বিভিন্ন কলেজ শাখার কয়েক হাজার ছাত্রলীগ নেতাকর্মী অংশ নেন।

এর আগে কোটা বিরোধী শিক্ষার্থীদের বিক্ষোভ চলাকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ছাত্রলীগের নেতাকর্মীরা এসে মধুর ক্যান্টিনে অবস্থান নেন। অপরদিকে শাহবাগ মোড়ে অবস্থানকারীদের মধ্যে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীরাও ছিলেন।

এদিকে রাত পৌনে ১১টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সাড়া দিয়ে ঢাবির শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে রাস্তায় নেমে আসেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলসহ প্রত্যেকটি হলের শিক্ষার্থীরা এই বিক্ষোভ মিছিলে অংশ নেন।

সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল, শামসুন্নাহার হল, কবি জসিম উদ্দিন হল, বঙ্গবন্ধু হল, জিয়াউর রহমান হলসহ বিজ্ঞান অনুষদের হলগুলোর কয়েক হাজার শিক্ষার্থী ক্যাম্পাসে বের হয়ে বিক্ষোভ মিছিল করেন।

পরে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি শেষে হলে ফিরেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। রোববার (১৪ জুলাই) রাত ২টার দিকে তারা হলে ফিরে যান।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রী ও তিন ছেলে প্রবাসে, ঘরে মিলল নিঃসঙ্গ বাবার গলিত লাশ

১৮ গবেষককে ৩৬ লাখ টাকা অনুদান দিল ঢাবির বোস সেন্টার

সৌদিতে হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত আরামকোর তেল শোধনাগার বন্ধ ঘোষণা

তামাক নিয়ন্ত্রণ জোরদারের দাবি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির

ফুলের টবে গাঁজা গাছ, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী

সাংবাদিককে হাতুড়িপেটা, যুবদল ও শ্রমিক দলের ২ নেতা গ্রেপ্তার

১৩ বছরের শিশুর কোলে ৭ মাসের সন্তান

ঢাবির ছাত্রী হলে ‘হয়রানি’ বন্ধে ৪ দফা দাবি ছাত্রশক্তির

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক / বৈজ্ঞানিক যাচাইয়ের মাধ্যমে ব্যবস্থা নিচ্ছে বিএসটিআই

১০

উদ্ভাবনী বীমা সেবা চালুর উদ্যোগের স্বীকৃতি পেল দুই প্রতিষ্ঠান

১১

চুরির এক সপ্তাহের মধ্যে গ্রেপ্তার ২, উদ্ধার ১০ ভরি স্বর্ণ

১২

প্রথমবার রিয়েলিটি শোতে জয়া আহসান

১৩

১ কোটি ৫৪ লাখ টাকা / খননের প্রয়োজন না থাকায় পুরো টাকা ফেরত দিলেন ইউএনও

১৪

ইরানে পুলিশ সদস্যদের হত্যার দায়ে ২ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

১৫

ঢাবি শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতি রাখলেন সিটি করপোরেশনের প্রশাসক

১৬

বিশেষ ধারাবাহিক / মহাজীবনের যাত্রাপথ

১৭

বিএফডিসিতে বিক্ষোভ / পরিচালক সায়মন তারিককে চলচ্চিত্রাঙ্গনে অবাঞ্ছিত ঘোষণা

১৮

উন্নয়নকাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী

১৯

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর ফোনালাপ, গ্যাস সংকট নিয়ে আলোচনা

২০
X