কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৩, ০৫:৪৯ পিএম
আপডেট : ২৬ জুলাই ২০২৩, ০৯:৩০ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগের উপকমিটিতে পিএসসির সদস্য অধ্যাপক দেলোয়ার

পিএসসি সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেন। ছবি : সংগৃহীত
পিএসসি সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেন। ছবি : সংগৃহীত

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেনকে আওয়ামী লীগের আন্তর্জাতিকবিষয়ক উপকমিটির সদস্য করা হয়েছে।

গত সোমবার আওয়ামী লীগের আন্তর্জাতিকবিষয়ক উপকমিটি ঘোষণা করা হয়। দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কমিটির অনুমোদন দেন।

আরও পড়ুন : শিক্ষকদের আজই বাড়ি ফিরতে বললেন শিক্ষামন্ত্রী

উপকমিটিতে অ্যাম্বাসেডর মোহাম্মদ জমিরকে চেয়ারম্যান এবং আওয়ামী লীগের আন্তর্জাতিক-বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদকে সদস্যসচিব করা হয়েছে। এ কমিটির সদস্য সংখ্যা ৫৬।

আওয়ামী লীগের নতুন ঘোষিত আন্তর্জাতিকবিষয়ক উপকমিটিতে বিশেষজ্ঞ সদস্য হিসেবে রয়েছেন অধ্যাপক দেলোয়ার হোসেন।

অধ্যাপক দেলোয়ার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক চেয়ারম্যান। তিনি জহুরুল হক হলের প্রাধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন।

আরও পড়ুন : বন্ধের দিন বড় সমাবেশ করার আহ্বান ডিএমপি কমিশনারের

২০২২ সালের ৩ ফেব্রুয়ারি তৎকালীন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ অধ্যাপক দেলোয়ারকে পিএসসির সদস্যপদে নিয়োগ দেন। ওই বছরের ৮ ফেব্রুয়ারি পিএসসির সদস্য হিসেবে শপথ নেন দেলোয়ার হোসেন। দেড় বছর ধরে পিএসসির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। পাঁচ বছর মেয়াদে তিনি এই দায়িত্ব পালন করবেন, তবে এর আগেই বয়স ৬৫ বছর পূর্ণ হলে তখনই সদস্যপদের মেয়াদ শেষ হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেন বাতিল হয়েছিল নিকোর গোল?

চতুর্থ সন্তানের বাবা হলেন জেডি ভ্যান্স, ভাঙলেন ১৫০ বছরের রেকর্ড

দুপুরের মধ্যে দেশের ১৭ জেলায় ঝড়ের পূর্বাভাস

শেখ হাসিনার পতন থেকে বিএনপির শিক্ষা নেওয়া উচিত: হাসনাত আবদুল্লাহ

সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা

ব্রহ্মপুত্র নদের ডান তীর রক্ষা বাঁধে ভাঙন, আতঙ্কে তীরবর্তী মানুষ

তৃতীয় তাপপ্রবাহে স্পেন, তাপমাত্রা উঠতে পারে ৪৫ ডিগ্রিতে

চলন্ত বাসে নারী শ্রমিককে ধর্ষণচেষ্টা, চালক গ্রেপ্তার

স্পেনের বিশ্বজয়ে ফের আলোচনায় ‘বাবা ভাঙ্গা’, কতটা মিলল কথিত সেই ভবিষ্যদ্বাণী?

সিরিয়া সীমান্তের কাছে ড্রোন ভূপাতিত করল ইসরায়েল

১০

রাস্তার বেহাল দশা, ভোগান্তিতে হাজারো মানুষ

১১

মোস্ট সাসটেইনেবল এফএমসিজিসহ ১১ পুরস্কার জিতল প্রাণ-আরএফএল গ্রুপ 

১২

বিদ্যুৎ ও পানি স্থাপনায় হামলার জন্য ইরানকে দায়ী করল কুয়েত

১৩

ঘৃণিত খেলোয়াড়দের তালিকায় উঠল নাম  / ফাইনাল শেষে প্রতিপক্ষকে মেরে ‘লাল কার্ড’ দেখলেন মেসির সতীর্থ

১৪

২০ জুলাই / আন্তর্জাতিক চন্দ্র দিবস আজ

১৫

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

সাড়ে ৫ মাত্রার ভূমিকম্পে পেরুতে নিহত ৬

১৭

হত্যা মামলার আসামি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার

১৮

এই কান্নাই কি আকাশি-নীল জার্সিতে মেসির শেষ দৃশ্য?

১৯

সন্ধ্যায় শরিক ও জোটের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

২০
X