কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৪, ১১:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

সন্ধ্যা থেকেই মোবাইল ইন্টারনেট সেবা বিঘ্ন

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

ঢাকার বিভিন্ন স্থানে মোবাইল ইন্টারনেট সেবা বিঘ্ন হওয়ার তথ্য জানিয়েছেন ব্যবহারকারীরা। তারা বলছেন, মঙ্গলবার সন্ধ্যা থেকেই মোবাইল ফোর-জি ইন্টারনেট ব্যবহারে ধীর গতির এবং কোথাও কোথাও একেবারেই ইন্টারনেট পাওয়া যাচ্ছে না। ফলে মোবাইল যোগাযোগে ব্যাপক বিপত্তির মুখে পড়েছেন তারা। তবে ব্রডব্যান্ড সেবা নিরবিচ্ছিন্নভাবেই ব্যবহার করা যাচ্ছে।

তবে মোবাইল ইন্টারনেট ধীরগতির বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো অপারেটর অথবা নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মঙ্গলবার সন্ধ্যা থেকে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে মোবাইল ইন্টারনেটের ধীরগতির বিষয়টি উপলব্ধি করেছেন জানিয়ে পোস্ট করতে থাকেন। রহমত উল্লাহ নামের একটি আইডি থেকে লেখা হয়, প্রথমে ভেবেছিলাম ফেসবুক ডাউন। পরে ওয়াইফাই দিয়ে নেট ব্যবহার করে দেখি ফেসবুক ব্যবহার করা যাচ্ছে। এরপর বুঝলাম যে, মোবাইল ইন্টারনেটের গতি ধীর। কেউ কেউ আবার জানাচ্ছেন, মোবাইল ইন্টারনেট দিয়ে অন্যান্য প্ল্যাটফর্ম স্বাভাবিকভাবে ব্যবহার করতে পারলেও, ফেসবুক ও মেসেঞ্জার ব্যবহারে সমস্যার সম্মুখীন হচ্ছেন।

রাজধানীর একাধিক স্থানে অবস্থানরত মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীদের সঙ্গে কথা বলে ধীরগতির ইন্টারনেটের বিষয়ে নিশ্চিত হয়েছেন প্রতিবেদক। রাজধানীর পল্লবীতে অবস্থানরত একজন গ্রাহক বলেন, মোবাইল ডাটা চালু করলে ডিভাইসে নোটিফিকেশন আসে যে, আমার অপারেটর সাময়িকভাবে মোবাইল ইন্টারনেট বন্ধ রেখেছে।

এ বিষয়ে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ কালবেলাকে বলেন, ইন্টারনেট এখন মৌলিক অধিকারের মতো। কোনো অবস্থাতেই মোবাইল ইন্টারনেট বন্ধ বা ধীরগতির করা উচিত না। সাধারণ মানুষের অনেক গুরুত্বপূর্ণ কাজ থাকে অনলাইনে। সবাই ব্রডব্যান্ড সেবার আওতায় নেই। সংশ্লিষ্ট পক্ষকে বিষয়গুলো বিবেচনায় রাখতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাভির কোন মন্তব্যের কারণে তাকে আঘাত করেন পারেদেস

শিক্ষা সংস্কারের দাবিতে উত্তাল দিল্লি / ভারতের পার্লামেন্ট অভিমুখে ‘ককরোচ জনতা পার্টির’ মিছিল

আজকের স্বর্ণের বাজারদর

পুরুষ-নারী দুই দলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

ফুড ডেলিভারি ম্যান জিতে নিলেন চীনের শীর্ষ সাহিত্য পুরস্কার

কেন বাতিল হয়েছিল নিকোর গোল?

চতুর্থ সন্তানের বাবা হলেন জেডি ভ্যান্স, ভাঙলেন ১৫০ বছরের রেকর্ড

দুপুরের মধ্যে দেশের ১৭ জেলায় ঝড়ের পূর্বাভাস

শেখ হাসিনার পতন থেকে বিএনপির শিক্ষা নেওয়া উচিত: হাসনাত আবদুল্লাহ

সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা

১০

ব্রহ্মপুত্র নদের ডান তীর রক্ষা বাঁধে ভাঙন, আতঙ্কে তীরবর্তী মানুষ

১১

তৃতীয় তাপপ্রবাহে স্পেন, তাপমাত্রা উঠতে পারে ৪৫ ডিগ্রিতে

১২

চলন্ত বাসে নারী শ্রমিককে ধর্ষণচেষ্টা, চালক গ্রেপ্তার

১৩

স্পেনের বিশ্বজয়ে ফের আলোচনায় ‘বাবা ভাঙ্গা’, কতটা মিলল কথিত সেই ভবিষ্যদ্বাণী?

১৪

সিরিয়া সীমান্তের কাছে ড্রোন ভূপাতিত করল ইসরায়েল

১৫

রাস্তার বেহাল দশা, ভোগান্তিতে হাজারো মানুষ

১৬

মোস্ট সাসটেইনেবল এফএমসিজিসহ ১১ পুরস্কার জিতল প্রাণ-আরএফএল গ্রুপ 

১৭

বিদ্যুৎ ও পানি স্থাপনায় হামলার জন্য ইরানকে দায়ী করল কুয়েত

১৮

ঘৃণিত খেলোয়াড়দের তালিকায় উঠল নাম  / ফাইনাল শেষে প্রতিপক্ষকে মেরে ‘লাল কার্ড’ দেখলেন মেসির সতীর্থ

১৯

২০ জুলাই / আন্তর্জাতিক চন্দ্র দিবস আজ

২০
X