বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৪, ০৯:৩০ এএম
আপডেট : ২৪ জুলাই ২০২৪, ০৯:৩১ এএম
অনলাইন সংস্করণ

ট্রেন চলাচল নিয়ে সিদ্ধান্ত আজ

ছবি : সংগৃহীত।
ছবি : সংগৃহীত।

কোটা সংস্কার আন্দোলনে ঢাকার মহাখালীতে বাধার মুখে গত ১৮ জুলাই বন্ধ হয়ে যায় রেল যোগাযোগ, যা এখনো সচল হয়নি।

এ বিষয়ে আজ বুধবার (২৪ জুলাই) সিদ্ধান্ত নেওয়া হবে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন রেলের পশ্চিমাঞ্চলের ভারপ্রাপ্ত জিএম আহমেদ হোসেন মাসুম।

তিনি বলেন, মালবাহী ও তেলবাহী ট্রেন চলাচল চালু আছে। আন্তঃনগরসহ যাত্রীবাহী ট্রেন চলাচলের বিষয়ে বুধবার সিদ্ধান্ত নেওয়া হবে।

কোটা সংস্কার আন্দোলনকারীদের ডাকা কর্মসূচির মধ্যে গত বৃহস্পতিবার দুপুরে ঢাকার মহাখালী ও নাখালপাড়া এলাকায় রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা। তাদের অবরোধের কারণে সেদিন দুপুর ১২টার পর থেকে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

এর আগে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়লে সরকার গত ১৯ জুলাই রাত থেকে কারফিউ জারি করে সরকার। গত রবি, সোম ও মঙ্গলবার সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

পরিস্থিতির উন্নতি হওয়ায় ধীরে ধীরে বাড়ছে কারফিউ শিথিলের সময়সীমা। আজ বুধবার (২৪ জুলাই) সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে।

এদিকে দূরপাল্লার বাস চালাতে মহাখালী ও সায়েদাবাদ টার্মিনাল কর্তৃপক্ষকে বলা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ। অভ্যন্তরীণ রুটের বাসের বিষয়ে তিনি বলেছেন, কোম্পানিগুলো চাইলে কারফিউর নিয়ম মেনে চালাতে পারবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X