কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৪, ০৭:৪১ পিএম
অনলাইন সংস্করণ

দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনা হবে : আইজিপি

আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। পুরোনো ছবি
আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। পুরোনো ছবি

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, দুষ্কৃতকারীরা যেখানেই থাকুক না কেন তাদের ধরে আইনের আওতায় আনা হবে।

বুধবার (২৪ জুলাই) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে দুষ্কৃতকারীদের হামলায় নিহত তিন পুলিশ সদস্যের পরিবারকে আর্থিক অনুদান দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, নিহত পুলিশ সদস্যরা মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে দেশের জনগণের নিরাপত্তায় নিয়োজিত ছিলেন। দুষ্কৃতকারীদের রোমহর্ষক বর্ণনা তুলে ধরে তিনি বলেন, জনগণের নিরাপত্তা দেওয়া কি আমাদের অপরাধ। তবুও বাংলাদেশ পুলিশের অকুতোভয় সদস্যদের মনোবল অটুট রয়েছে। তারা দেশ ও জনগণের নিরাপত্তা দিতে বদ্ধপরিকর।

নিহত পুলিশ সদস্যদের পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি বলেন, আপনারা প্রিয়জনকে হারিয়েছেন, এ ক্ষতি পূরণ হবার নয়। বাংলাদেশ পুলিশের সব সদস্য আপনাদের পাশে রয়েছেন। যেকোনো প্রয়োজনে আমাদের আপনাদের পাশে পাবেন।

নিহত তিন পুলিশ সদস্য হলেন- নারায়ণগঞ্জ পিবিআইয়ের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. মাসুদ পারভেজ ভূঁইয়া, ট্যুরিস্ট পুলিশের এএসআই (নিরস্ত্র) মো. মোক্তাদির এবং ডিএমপির প্রটেকশন বিভাগের নায়েক মো. গিয়াস উদ্দিন।

উল্লেখ্য, আইজিপি নিহত আনসার সদস্যের পরিবারকেও আর্থিক অনুদান দিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১০

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১১

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১২

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৩

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৪

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৫

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৬

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৭

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৮

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৯

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

২০
X