কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৪, ০৫:০৮ পিএম
অনলাইন সংস্করণ

সন্ত্রাসীরা যে প্রান্তেই পালিয়ে থাকুক গ্রেপ্তার হবে : বিপ্লব কুমার

ডিএমপির যুগ্ম কমিশনার (অপারেশন) বিপ্লব কুমার সরকার। ছবি : সংগৃহীত
ডিএমপির যুগ্ম কমিশনার (অপারেশন) বিপ্লব কুমার সরকার। ছবি : সংগৃহীত

সন্ত্রাসীরা দেশের যে প্রান্তেই পালিয়ে থাকুক না কেন তাদের গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন ডিএমপির যুগ্ম কমিশনার (অপারেশন) বিপ্লব কুমার সরকার।

বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

বিপ্লব কুমার সরকার বলেন, আমরা অত্যন্ত ক্ষোভ ও দৃঢ়তার সঙ্গে বলতে চাই দেশে উন্নয়নের যে জোয়ার প্রধানমন্ত্রী সৃষ্টি করেছেন, এই সন্ত্রাসী চক্র বেছে বেছে সেগুলোতে হামলা করেছে। সেতু ভবনে হামলা করেছে সন্ত্রাসীরা। মেট্রোরেল প্রকল্পের মূল সেন্টার সেতু ভবন, পদ্মা সেতুরও মূল সেন্টার সেতু ভবন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী দেশে যে উন্নয়ন করেছেন সেই উন্নয়ন যাত্রা ব্যাহত করার জন্য বেছে বেছে সন্ত্রাসীরা হামলা করেছে। সব নথিপত্র তারা পুড়িয়ে দিয়েছে।

ডিএমপির যুগ্ম কমিশনার বলেন, সন্ত্রাসীরা গা ঢাকা দিয়ে আছে। ঢাকায় দিনে-রাতে পুলিশের অপারেশন চলমান। জামায়াত-বিএনপি চক্রকে ধরতে পুলিশ সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে। সন্ত্রাসীরা যেন ঢাকা ছাড়তে না পারে সেজন্য কাজ চলছে। ঢাকার ভেতরে যারাই থাকুক না কেন তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

এ সময় তিনি বলেন, পুলিশের পোশাকের ওপর আঘাত করা মানে আইজিপি ও ডিএমপির ওপর আঘাত। পুলিশ সদস্যদের ওপর হামলাকারীদের কালো হাত আইনগতভাবে ভেঙে দেওয়া হবে বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

জানালেন প্রতিমন্ত্রী / ফ্যামিলি-কৃষক কার্ডে অনিয়ম: ইতোমধ্যে বহিষ্কার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ৮ কর্মকর্তা

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

১০

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

১১

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

১২

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

১৩

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

১৪

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

১৫

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

১৬

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

১৭

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৮

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

১৯

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

২০
X