কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৪, ০৮:১৩ এএম
আপডেট : ২৯ জুলাই ২০২৪, ০৮:৪৪ এএম
অনলাইন সংস্করণ

৯ দিন পর জাতীয় চিড়িয়াখানা খুলছে আজ

জাতীয় চিড়িয়াখানার মূল গেট। ছবি : সংগৃহীত
জাতীয় চিড়িয়াখানার মূল গেট। ছবি : সংগৃহীত

কোটা সংস্কারের দাবিতে আন্দোলন ঘিরে সৃষ্ট সহিংসতার কারণে টানা ৯ দিন বন্ধ থাকার পর আজ খুলছে মিরপুরের জাতীয় চিড়িয়াখানা। সোমবার (২৯ জুলাই) থেকে আবার চিড়িয়াখানায় প্রবেশ করতে পারবেন দর্শনার্থীরা।

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতা চলায় গত ১৯ জুলাই কোনো দর্শনার্থী আসেননি চিড়িয়াখানায়। পরে দেশজুড়ে কারফিউ জারি করা হলে ২০ জুলাই থেকে চিড়িয়াখানা বন্ধ রাখা হয়।

চিড়িয়াখানার কর্মকর্তারা জানান, সাপ্তাহিক ছুটির দিনগুলোতে এখানে দর্শনার্থী আসেন প্রায় ১০ হাজার। অন্যান্য দিনে সংখ্যাটা থাকে প্রায় ৪ হাজার। প্রতি সপ্তাহে রোববার চিড়িয়াখানা বন্ধ থাকে। প্রাণী জাদুঘর এবং শিশু পার্কে আলাদা আলাদা টিকিট থেকেও বেশ আয় হয়। গত কয়েক দিন বন্ধ থাকায় বিপুল পরিমাণ ক্ষতির মুখে পড়েছে চিড়িয়াখানা।

বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার পরিচালক ড. মোহাম্মাদ রফিকুল ইসলাম তালুকদার জানান নিরাপত্তা ঝুঁকির কারণে চিড়িয়াখানা বন্ধ করে দেওয়া হয়েছিল।

তিনি বলেন, ‘মিরপুর চিড়িয়াখানা দেশের গুরুত্বপূর্ণ জাতীয় স্থাপনা। এখানে দুর্বৃত্তের হামলা হলে হিংস্র প্রাণীরা বেরিয়ে এসে প্রচুর ক্ষয়ক্ষতি হতে পারে। একইসঙ্গে প্রাণীদের ঠেকিয়ে রাখাও কঠিন। তাছাড়া অবরোধ আর কারফিউতে দর্শকও কম পাওয়া যাচ্ছিল। সবকিছু বিবেচনা করে আমরা চিড়িয়াখানায় দর্শনার্থী প্রবেশ বন্ধ করে দিই।’

তিনি আরও বলেন, ‘১৯ জুলাই সহিংসতার কারণে কোনো দর্শনার্থী আসেননি। হামলার আশঙ্কায় ২০ থেকে ২৮ জুলাই পর্যন্ত চিড়িয়াখানায় টিকিট বিক্রিসহ অন্যান্য খাত মিলিয়ে আমরা ৩০ লাখ টাকা রাজস্ব হারিয়েছি।’

দ্রুত এই ক্ষতি পুষিয়ে নেওয়া কঠিন হবে জানিয়ে রফিকুল ইসলাম বলেন, ‘কারফিউ শিথিল থাকায় ২৯ জুলাই থেকে চিড়িয়াখানা খুলে দিচ্ছি। তবে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চিড়িয়াখানায় আগের মতো দর্শনার্থী না-ও আসতে পারে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

১০

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

১১

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

১২

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

১৩

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

১৪

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

১৫

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

১৬

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

১৭

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

১৮

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

১৯

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

২০
X