কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৪, ০৮:১৭ পিএম
অনলাইন সংস্করণ

ভূমি মন্ত্রণালয়ে শুদ্ধাচার পুরস্কার পেলেন সাতজন

মন্ত্রণালয়ের সভাকক্ষে ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র। ছবি : কালবেলা
মন্ত্রণালয়ের সভাকক্ষে ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র। ছবি : কালবেলা

কর্মক্ষেত্রে শুদ্ধাচার চর্চার স্বীকৃতি হিসেবে ভূমি মন্ত্রণালয় ও এর আওতাধীন দপ্তর-সংস্থার সাতজন গণকর্মচারীকে ২০২৩-২৪ অর্থবছরে জাতীয় শুদ্ধাচার পুরস্কার দেওয়া হয়েছে।

আজ বুধবার (৩১ জুলাই) সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার প্রাপ্তদের হাতে সন্মাননা সনদ ও স্মারক তুলে দেন ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র।

অনুষ্ঠানে পুরস্কার প্রাপ্তদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান ভূমিমন্ত্রী। ভূমি সচিব মো. খলিলুর রহমান অনুষ্ঠানে সভাপতি করেন।

পুরস্কারপ্রাপ্তরা হলেন- ভূমি আপিল বোর্ডের সাবেক চেয়ারম্যান এ কে এম শামিমুল হক ছিদ্দিকী (বর্তমানে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে কর্মরত), ভূমি মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. খলিলুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা মো. আব্দুস শুকুর, প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক জিন্নাত আরা জুসি, সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর মো. আবুল কালাম আজাদ এবং অফিস সহায়ক মো. ইলিয়াস ভূঁইয়া নিজ নিজ ক্যাটাগরিতে ২০২৩-২৪ অর্থবছরের শুদ্ধাচার পুরস্কার অর্জন করেন।

ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. এমদাদুল হক চৌধুরী, সায়মা ইউনুস, জিয়াউদ্দীন আহমেদসহ অনুষ্ঠানে ভূমি মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাতারা উপস্থিত ছিলেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ঐতিহাসিক সংগ্রামের মাধ্যমে আমরা আমাদের জাতীয় মুক্তি অর্জন করি। রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে পারলেই আমাদের স্বাধীনতা অর্থবহ হবে। আমাদের সকল কাজে দেশের মানুষের কল্যাণের কথা মাথায় রেখে শুদ্ধাচার চর্চা করতে হবে। আত্মোপলব্ধির মাধ্যমে শুদ্ধাচার চর্চা সুশাসন প্রতিষ্ঠার মূল চাবিকাঠি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

১০

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১১

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১২

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১৩

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৪

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৫

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৬

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৭

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৮

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৯

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

২০
X