কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৩, ১০:৪১ পিএম
আপডেট : ২৭ জুলাই ২০২৩, ১১:২৯ পিএম
অনলাইন সংস্করণ

রেলওয়ের উন্নয়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

গণভবনে প্রধানমন্ত্রী সঙ্গে সাক্ষাৎ করেন টনি ব্লেয়ার। ছবি : বাসস
গণভবনে প্রধানমন্ত্রী সঙ্গে সাক্ষাৎ করেন টনি ব্লেয়ার। ছবি : বাসস

বাংলাদেশ রেলওয়ের উন্নয়নে যুক্তরাজ্যের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২৭ জুলাই) ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী এবং ইনস্টিটিউট ফর গ্লোবাল চেঞ্জের নির্বাহী চেয়ারম্যান টনি ব্লেয়ার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎ এলে তিনি এ সহযোগিতা চান।

সাক্ষাৎ শেষে প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে প্রেস সচিব ইহসানুল করিম বলেন, বাংলাদেশ রেলওয়ে খাতের উন্নয়নে ব্রিটিশ সহযোগিতা পেলে বাংলাদেশ খুশি হবে।

প্রেস সচিব জানান, বৈঠকে টনি ব্লেয়ার প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাজ্ঞ নেতৃত্বে বাংলাদেশের আর্থসামাজিক ও অবকাঠামোগত উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন।

ব্লেয়ার বলেন, আগামী দিনে বাংলাদেশের সার্বিক উন্নয়ন আরও গতিশীল হবে বলে আশা করা যায়।

শেখ হাসিনা জানান, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত দেশে পরিণত করাই তার সরকারের লক্ষ্য। এ লক্ষ্যে তার সরকার তথ্য যোগাযোগ প্রযুক্তির (আইসিটি) উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।

রাষ্ট্রদূত এম জিয়াউদ্দিন এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জেল হোসেন মিয়া বৈঠকে উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল-হিজবুল্লাহ

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

১০

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

১১

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

১২

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

১৩

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

১৪

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

১৫

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

১৬

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

১৭

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

১৮

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

১৯

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

২০
X