কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৪, ০২:৩৯ পিএম
আপডেট : ০৫ আগস্ট ২০২৪, ০২:৫০ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকায় জনস্রোত

শাহবাগে জনস্রোত। ছবি : কালবেলা
শাহবাগে জনস্রোত। ছবি : কালবেলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে কারফিউ ভেঙে ঢাকার রাজপথে লাখো মানুষ। মতিঝিল, পল্পন, ধানমন্ডি, মিরপুর, মালিবাগ, শনির আখড়া, আজিমপুরসহ বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ শাহবাগের দিকে আসছেন। এ ছাড়া ঢাকার প্রবেশপথগুলো দিয়ে হেঁটে ঢাকায় প্রবেশ করছে হাজারো মানুষের মিছিল।

সোমবার (৫ আগস্ট) কর্মসূচিতে যোগ দিতে আসা আন্দোলনকারীরা রাজধানীর বিভিন্ন পয়েন্টে বাধাগ্রস্ত হলেও অবশেষে শাহবাগে প্রবেশ করে অবরোধ করেছেন তারা। দুপুর আড়াইটার দিকে জনসমুদ্রে পরিণত হয়েছে সাভার।

দুপুর ১টার দিকে মৎস্য ভবন এলাকার রাস্তা দিয়ে শাহবাগে প্রবেশ করেন আন্দোলনকারীরা। পরে সেনাবাহিনী তাদের বেষ্টনী দিয়ে নিরাপত্তা দেয়। পেছনে পুলিশ অবস্থান করতে থাকে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি হয়ে হাজার হাজার আন্দোলনকারী মিছিল নিয়ে শাহবাগ অভিমুখে যাত্রা করতে থাকে।

এর আগে, সকাল ১০টার দিকে ১০০ থেকে ১৫০ জন আন্দোলনকারী শহীদ মিনারে আসলে পুলিশ গুলি, লাঠিচার্জ করে ও সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ করে দিয়েছে বলে জানা গেছে।

এরপর বেলা পৌনে ১১টার দিকে আন্দোলনকারীদের উদ্দেশে চানখারপুল এলাকায় ব্যাপক গোলাবর্ষণ করে পুলিশ। এরপর ঢাকা মেডিকেলে কিছু আন্দোলনকারী ঢুকে পড়লে জরুরি বিভাগে গিয়েও হামলা চালানোর ঘটনা ঘটে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদ মন্ত্রী

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

জনবল নেবে স্কয়ার গ্রুপ

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১০

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

১১

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

১২

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

১৩

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১৪

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১৫

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১৬

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১৭

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১৮

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৯

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

২০
X