শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৪, ০৬:২৬ পিএম
আপডেট : ০৫ আগস্ট ২০২৪, ০৬:৩০ পিএম
অনলাইন সংস্করণ

বুক পেতে মন্দির ও সংখ্যালঘুদের রক্ষা করুন : আসিফ নজরুল

আসিফ নজরুল। ছবি : সংগৃহীত
আসিফ নজরুল। ছবি : সংগৃহীত

বুক পেতে মন্দির ও সংখ্যালঘুদের রক্ষার করার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ড. আসিফ নজরুল।

সোমবার (০৫ আগস্ট) নিজের ফেসবুকে আন্দোলনকারীদের উদ্দেশে এ বার্তা দেন তিনি।

কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকেই শিক্ষার্থীদের পক্ষে জোরাল ভূমিকা পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ড. আসিফ নজরুল। এ আন্দোলন নিয়ে তিনি সড়কে যেমন সরব তেমনি সামাজিক যোগাযোগমাধ্যমেও।

ফেসবুক পোস্টে তিনি বলেন, চলমান আন্দোলন বা রাজনৈতিক বিভিন্ন অঘটনকে কেন্দ্র করে প্রায়ই সংখ্যালঘুদের আক্রান্ত করে ফায়দা লোটার চেষ্টা করে। তাই বর্তমান অবস্থার ওপর ভিত্তি করেই এ বিষয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সর্তক করেছেন করেছেন।

তিনি আরও লিখেছেন, কোনো হিন্দু এলাকা বা মন্দির যেন আক্রান্ত না হয়। তাদের বুক দিয়ে রক্ষা করুন। কোনো ফাঁদে পা দেবেন না।

এর আগে গত শুক্রবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা বিক্ষোভ মিছিলে অংশ নেন তিনি। মিছিল শেষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অনুভূতির কথা উল্লেখ করেছেন তিনি।

ওই স্ট্যাটাসে তিনি লিখেন, বহুদিন পর একটা টগবগে মিছিলে ছিলাম। সামনের সারিতে হাতের ভেতর হাত ঢুকিয়ে শেকলের মতো করে এগোচ্ছে আমাদের জেনারেশন জি-এর আগুনে সন্তানরা। আমাকে বলল, আমাদের ভেতর চলে আসুন স্যার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১০

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১১

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১২

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৩

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৪

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১৫

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১৬

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১৭

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১৮

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১৯

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

২০
X