কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৪, ০৬:৩৭ এএম
আপডেট : ০৭ আগস্ট ২০২৪, ০৭:১৩ এএম
অনলাইন সংস্করণ

সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার অনুরোধ সম্পাদক পরিষদের

সম্পাদক পরিষদের লোগো। ছবি : সংগৃহীত
সম্পাদক পরিষদের লোগো। ছবি : সংগৃহীত

চলমান পরিস্থিতিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সব রাজনৈতিক দল ও অঙ্গ সংগঠনসহ দেশের জনগণকে দায়িত্বশীল ভূমিকা রাখার অনুরোধ জানিয়েছে সম্পাদক পরিষদ।

মঙ্গলবার (৬ আগস্ট) সম্পাদক পরিষদের পক্ষ থেকে সভাপতি মাহফুজ আনাম ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ এক বিবৃতিতে এ আহ্বান জানান।

বিবৃতিতে বলা হয়, ছাত্র-জনতার কোটাবিরোধী ও গণতান্ত্রিক আন্দোলনের মুখে এবং অনেক আত্মত্যাগের বিনিময়ে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করেছেন। গত প্রায় তিন সপ্তাহে এখন পর্যন্ত জ্ঞাত তথ্য অনুযায়ী চার শতাধিক মানুষের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন অসংখ্য মানুষ। গণমাধ্যমের পাঁচ কর্মী নিহত ও শতাধিক আহত হওয়ার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় নিন্দা জানিয়ে শোক প্রকাশ করছে সম্পাদক পরিষদ।

এতে আরও বলা হয়, ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর যে রাজনৈতিক পরিস্থিতির উদ্ভব হয়েছে, তাতে এক ধরনের অরাজকতা দেখা যাচ্ছে। জনমানুষ ও সরকারি-বেসরকারি সম্পদের নিরাপত্তা নিয়ে উৎকণ্ঠায় রয়েছে সবাই। কলকারখানাসহ আইনশৃঙ্খলা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুর হয়েছে। সংখ্যালঘুদের ওপর আক্রমণেরও কিছু ঘটনা গণমাধ্যমে এসেছে, যা অবিলম্বে বন্ধ হওয়া দরকার।

এছাড়া প্রধানমন্ত্রীর পদত্যাগের পর লুটপাট এবং একাধিক টেলিভিশন চ্যানেল ও গণমাধ্যমে ভাঙচুরের ঘটনা ঘটেছে। অনাকাঙ্ক্ষিত এসব ঘটনা প্রতিরোধে রাষ্ট্রপতিকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সব রাজনৈতিক দল ও অঙ্গসংগঠন এবং দেশের জনগণকে এ ব্যাপারে দায়িত্বশীল ভূমিকা রাখার অনুরোধ জানিয়েছে সম্পাদক পরিষদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্ণফুলী নদীতে ফিশিং জাহাজে আগুন, দগ্ধ ২ নাবিকের মৃত্যু

ঢাবি স্টেশনে আজ ৩ ঘণ্টা বন্ধ থাকবে মেট্রোরেলের স্টপেজ

আব্দুল হাদীর জন্মদিনে আজ প্রচার হবে বিশেষ প্রামাণ্যচিত্র

২০২৭ সালের হজের প্রাক-নিবন্ধন শুরু, আবেদন শেষ কবে

‘এক ছাতার নিচে মিলবে সাভারের সব ভূমিসেবা’

ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য ৬০০ কেজি আম পাঠাল বাংলাদেশ

প্রশাসনের নিষেধাজ্ঞার পরও ইজারাবিহীন বাজারে চাঁদা আদায়ের অভিযোগ 

ভাঙ্গা-বরিশাল মহাসড়ক অবরোধ

নামাজরত মাকে কুপিয়ে হত্যা: ছেলের যাবজ্জীবন কারাদণ্ড

সা ক্ষা ৎ কা র / গাইবান্ধার ঘটনায় উসকানি ও গভীর ষড়যন্ত্রের গন্ধ আছে : ইসলামী আন্দোলন মহাসচিব

১০

পরীক্ষানিরীক্ষা করানো কি চিকিৎসকের অক্ষমতার প্রমাণ? চিকিৎসা বিজ্ঞান কী বলে?

১১

নতুন ৩ উপজেলা ও এক থানার অনুমোদন

১২

ঢাবির নারী শিক্ষার্থীদের বড় সুখবর দিলেন ডাকসু ভিপি

১৩

পূর্বাচলকে ঢাকায় যুক্ত করার সিদ্ধান্ত, নিকার সভায় অনুমোদন

১৪

সংগীতাঙ্গন মাতানো মুগ্ধ এখন ‘নির্বাহী ম্যাজিস্ট্রেট’ হওয়ার অপেক্ষায়

১৫

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল বিশ্বকাপের আয়োজক দেশ

১৬

বিশ্বকাপের আয়োজক দেশে নৌকা ডুবি, ৬ জনের মৃত্যুর শঙ্কা

১৭

পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

১৮

সিলেটে হামে এক শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৭৪

১৯

সীমান্তে পিলারের পাশে পড়ে ছিল নারীর মরদেহ

২০
X