কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৪, ১২:১৭ পিএম
অনলাইন সংস্করণ

অতিরিক্ত আইজিপি হলেন হারুন-অর-রশিদ

ব্যারিস্টার হারুন-অর-রশিদ। ছবি : সংগৃহীত
ব্যারিস্টার হারুন-অর-রশিদ। ছবি : সংগৃহীত

গণআন্দোলনে সরকার পতনের পর ঢেলে সাজানো হচ্ছে প্রশাসন। এরই ধারাবাহিকতায় পুলিশ প্রশাসনের শীর্ষ পদে আনা হয়েছে পরিবর্তন।

পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে আনা হয়েছে পরিবর্তন। এ পদে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার হারুন-অর-রশিদ। তিনি এর আগে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক ছিলেন। আর ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকে তার পদ থেকে সরিয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শকের দায়িত্ব দেওয়া হয়েছে।

বুধবার (৭ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা শাখার জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।

এদিকে র‌্যাবের নতুন মহাপরিচালক হয়েছেন একেএম শহিদুর রহমান। এছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার (ডিএমপি) হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মাইনুল হাসান। তিনি এর আগে অপরাধ তদন্ত বিভাগের উপপুলিশ মহাপরিদর্শক ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেক্ষাগৃহে ফিরছে শাকিবের 'বরবাদ' ও 'তাণ্ডব'

ভাগ্নের সঙ্গে পালালেন মামি, প্রবাসীর আত্মহত্যা 

যুবলীগ নেতাকে মারধর করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতাকর্মীরা

দেশি-বিদেশি মদদে জুলাই বিপ্লবীদের হেনস্থা করা হচ্ছে : নাহিদ

আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প

বিশ্বকাপে রেফারিদের বেতন কত?

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বন্ধ থাকবে চা বাগান

মেসির আর্জেন্টিনাকে নিয়ে মুশফিকের পোস্ট ভাইরাল

জন্মদিন উদযাপনের ঘণ্টাখানেক পরই অভিনেত্রীর মৃত্যু

পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারও নেই : আহমদ আবদুল কাইয়ূম

১০

নতুন ডিজি পেল জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর

১১

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে শুদ্ধি অভিযান শুরু

১২

পাঁচ কিংবদন্তির স্মৃতির আসর

১৩

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

১৪

আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের সংঘর্ষ

১৫

খিলগাঁওয়ে উচ্ছেদ অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা

১৬

গাজীপুরে বিনামূল্যে ডেঙ্গু শনাক্তকরণ কিট বিতরণ

১৭

আবিদ রাজ্জাকের কবিতা : নির্বাসিত একজন

১৮

যে কারণে ইরানের ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে নিতে চান ট্রাম্প

১৯

কেরানীগঞ্জে সপ্তাহব্যাপী অভিযানে চোর-ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭৪১

২০
X