কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৪, ১১:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

শপথ নিয়ে সাম্যের বার্তা নাহিদ ইসলামের

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। পুরোনো ছবি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। পুরোনো ছবি

বঙ্গভবনের দরবার হলে বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত ৯টা ২৭ মিনিটে শপথ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা। প্রধান উপদেষ্টা হিসেবে প্রথমে ড. মুহাম্মদ ইউনূসকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। এরপর বাকি ১৬ উপদেষ্টার মধ্যে ১৩ জন শপথ পাঠ করেন।

নবগঠিত এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম।

শপথ নেওয়ার পর গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বলেন, নতুন বাংলাদেশ তৈরি করাই আমাদের লক্ষ্য।

তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গেও আমাদের আলোচনা হবে। সকলের সহযোগিতার ভিত্তিতে জনগণ যতদিন চাইবে, জনগণ যেদিকে বলবে, সেদিকেই এই সরকার ধাবিত হবে।

নাহিদ বলেন, বাংলাদেশ তারুণ্যের হাতে থাকলে বাংলাদেশ পথ হারাবে না। আমাদের প্রধান লক্ষ্য সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচন। তবে এর আগে অন্যান্য রাষ্ট্রীয় কাঠামোর সংস্কার প্রয়োজন।

রাষ্ট্র সংষ্কার বিষয়ে তিনি বলেন, আমরা সেবা দিতেই এখানে এসেছি, আমাদের প্রতিশ্রুতি পূরণ করতেই এসেছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সরকারি চাকরিতে বৈষম্য দূর করেছে। এখন রাষ্ট্র ও সমাজে বৈষম্য দূর করে সাম্য-ন্যায় বিচার, মানবিক মর্যাদা ও জীবনের নিরাপত্তা নিশ্চিত করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১০

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১১

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

১২

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

১৩

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

১৪

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

১৫

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

১৬

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১৭

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

১৮

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

১৯

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

২০
X