কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৪, ০৮:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

নিরাপত্তাহীনতায় কর্মস্থলে চিকিৎসকদের অনুপস্থিতিতে বিএইচআরএফ’র উদ্বেগ

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের (বিএইচআরএফ) লোগো। ছবি : সংগৃহীত
বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের (বিএইচআরএফ) লোগো। ছবি : সংগৃহীত

নিরাপত্তহীনতায় কর্মস্থলে চিকিৎসকদের অনুপস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছে দেশের স্বাস্থ্য খাত নিয়ে কাজ করা সংগঠন বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম (বিএইচআরএফ)।

শনিবার (১০ আগস্ট) সংগঠনটির সভাপতি রাশেদ রাব্বি ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল স্বাক্ষরিত এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়।

এসময় তারা দেশের সব মানুষের স্বাভাবিক চিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসক সমাজের সব পক্ষের আলোচনার মাধ্যমে নিরাপদ কর্মস্থল নিশ্চিত ও স্বাস্থ্য প্রশাসনে স্বাভাবিক গতি আনয়নে সম্মিলিত প্রচেষ্টার কথা জানান।

বিএইচআরএফ নেতারা বলেন, সম্প্রতি শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে দেশে বিভিন্ন শ্রেণিপেশার বিপুল সংখ্যক মানুষ আহত ও নিহত হয়েছেন। আহতের চিকিৎসা দিতে দেশের সরকারি-বেসরকারি হাসপাতালে কর্মরত চিকিৎসকরা তাদের সর্বোচ্চ পেশাগত আচরণ করেছেন। এতে আহত আন্দোলনকারী ও জনসাধারণ সুচিকিৎসা পেয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, অনেকে এখনো চিকিৎসাধীন আছেন।

তারা বলেন, সরকার পতনের সঙ্গে সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরসহ দেশের সব সরকারি হাসপাতালে কর্মরত বিগত সরকারের সমর্থক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা নিরাপত্তাহীনতা অনুভব করে কর্মস্থলে অনুপস্থিত থাকছেন। ফলে স্বাস্থ্য অধিদপ্তর ও হাসপাতালগুলোতে স্বাভাবিক কার্যক্রম মারাত্মক ব্যাহত হচ্ছে। ফলে বিপুল সংখ্যক রোগী কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। যা কারও কাছেই কাম্য নয়।

এই অচলাবস্থা নিরসনে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম দল মতের ঊর্ধ্বে থেকে দেশের সব চিকিৎসকের দৃষ্টি আকর্ষণ করছে। দেশের সব মানুষের স্বাভাবিক চিকিৎসা নিশ্চিতে চিকিৎসক সমাজের সব পক্ষের সম্মিলিত আলোচনার মাধ্যমে নিরাপদ কর্মস্থল নিশ্চিত ও স্বাস্থ্য প্রশাসনে স্বাভাবিক গতি আনয়নে সম্মিলিত প্রচেষ্টা প্রত্যাশা করছে। পাশাপাশি বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম আরও মনে করে চিকিৎসাসেবার মতো মহান ও মানবিক পেশায় যারা জড়িত আছেন তাদের প্রত্যক্ষ রাজনৈতিক সম্পৃক্ত অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত। নতুন ও প্রত্যাশিত বাংলাদেশ বিনির্মাণে এ বিষয়ে সংশ্লিষ্টদের গভীর মনোনিবেশ ও ফলপ্রসূ মতামত প্রত্যাশা করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১তম বিসিএস প্রশাসনের বর্ষপূর্তি উপলক্ষে সম্মিলন

‘ভালো চর্বি শরীরের শত্রু নয়, অতিপ্রক্রিয়াজাত খাবারই বড় ঝুঁকি’

ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের নির্বাচন আজ

বন্যায় বিপর্যস্ত চট্টগ্রামে এবার ব্যাংকে ডাকাতির গুজব

সেই মেরিনোই যখন লা রোজাদের ত্রাতা

স্থগিত নয় সিলেট শিক্ষাবোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা

শেষ মুহূর্তের গোলে বিদায় নিল বেলজিয়াম, সেমিফাইনালে স্পেন

ইরান আমাকে হত্যা করলে, নজিরবিহীন ‘বোমা হামলা’ হবে: ট্রাম্প

রূপগঞ্জের ৩৪ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সংসদ ভবন পরিদর্শন, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

র‍্যাবের সাবেক গোয়েন্দা প্রধানকে ধন্যবাদ জানিয়ে পরীমনির পোস্ট

১০

সমতায় থেকে বিরতিতে গেল বেলজিয়াম-স্পেন

১১

এবার নোরা ফাতেহির ফেক ভিডিও ভাইরাল

১২

সেমির লড়াইয়ে মাঠে নামল স্পেন-বেলজিয়াম

১৩

বিতর্কের পর বিশ্বকাপে ভিএআরে বড় পরিবর্তন আনল ফিফা

১৪

বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে ঢাবি ছাত্রদল নেতা নাছির উদ্দিন শাওন

১৫

‘শুধু হিন্দুরাই বৃত্তি পেয়েছে’ দাবিতে ভুল তথ্য ভাইরাল

১৬

কক্সবাজারে ২০০ গ্রাম প্লাবিত, পানিবন্দি ৬ লাখ মানুষ

১৭

টানা বৃষ্টিতে তলিয়ে গেছে হাতিয়ার ৮০ গ্রাম, পানিবন্দী ৫০ হাজার মানুষ

১৮

বিএআরএফের সভাপতি নিজামুল হক, সম্পাদক কাওসার আজম 

১৯

হাওরে গোসলে নেমে পর্যটক নিখোঁজ

২০
X