কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৪, ০১:৩০ পিএম
অনলাইন সংস্করণ

সোমবার কূটনীতিকদের ব্রিফ করবেন পররাষ্ট্র উপদেষ্টা

সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

সরকারের ভবিষ্যৎ কর্মপন্থা ও দেশের চলমান পরিস্থিতি নিয়ে আগামীকাল সোমবার (১২ আগস্ট) বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবেন সদ্য দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

ঢাকায় নিযুক্ত বি‌ভিন্ন দে‌শের রাষ্ট্রদূত, হাইক‌মিশনারসহ জা‌তিসংঘ এবং বি‌ভিন্ন সংস্থার প্রধান‌রা ব্রিফিংয়ে উপস্থিত থাকবেন। অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো বিদেশি কূটনীতিকদের নিয়ে ব্রিফিং করা হবে এবং এই ব্রিফিংয়ে নতুন সরকারের ভিশন ও মিশনও তুলে ধরা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সূত্র বলছে, কূটনীতিক ব্রিফিংকে সামনে রেখে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন শনিবার (১০ আগস্ট) ছুটির দিনেও অফিস করেছেন। তিনি পররাষ্ট্র সচিব এবং অন্য এক সচিবকে নিয়ে বৈঠক করেন। সেই বৈঠকে কোন পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির বর্তমান অবস্থা এসব নিয়ে আলোচনা হয়।

এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গেও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আজ রোববার (১১ আগস্ট) বৈঠক করবেন উপদেষ্টা। একই সঙ্গে বিকেলে তিনি সাংবাদিকদের সঙ্গেও মতবিনিময় করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১০

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১১

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১২

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৩

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১৪

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১৫

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

১৬

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

১৭

‘এখনো সময় আছে’, জুলাইপন্থীদের উদ্দেশে মাহফুজ আলমের বার্তা

১৮

গাইবান্ধায় রামের মূর্তি ‘অবমাননার’ প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

১৯

অপতথ্য প্রচার নিয়ে বিবৃতি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

২০
X