কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৪, ০৮:১৬ পিএম
অনলাইন সংস্করণ

ড. ইউনূসকে জাতীয় প্রেস ক্লাবের অভিনন্দন

জাতীয় প্রেস ক্লাব। ছবি : সংগৃহীত
জাতীয় প্রেস ক্লাব। ছবি : সংগৃহীত

জাতীয় প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটি ছাত্র গণঅভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করায় নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছে।

রোববার (১১ আগস্ট) ক্লাব ব্যবস্থাপনা কমিটির এক সভায় সর্বসম্মতক্রমে এ সিদ্ধান্ত হয়।

সভায় বলা হয়, ড. মুহাম্মদ ইউনূস জাতীয় প্রেস ক্লাবের একজন সদস্য। শান্তিতে নোবেল পুরস্কার বিজয়সহ শতাধিক আন্তর্জাতিক পুরস্কার ও সম্মাননায় তিনি ভূষিত। ড. ইউনূস বাংলাদেশের গর্বের ধন। আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ভাবমূর্তিকে তিনি উজ্জ্বল করেছেন। ইতোমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নতুন বাংলাদেশ বিনির্মাণে তিনি আত্মনিয়োগ করেছেন। আমরা তার সরকারের সাফল্য কামনা করি এবং আশা করি তার নেতৃত্বে বাংলাদেশ সঠিক পথে ফিরে আসবে।

আরও বলা হয়, ছাত্র জনতাসহ দেশের সর্বস্তরের মানুষের প্রত্যাশা পূরণ হবে। দেশে শান্তি, স্থিতিশীলতা, সুশাসন এবং হারিয়ে যাওয়া গণতন্ত্র ফিরে আসবে এবং একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে।

সভায় ছাত্র গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী সমন্বয়কসহ ছাত্রসমাজকে অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টাদেরও অভিনন্দন জানানো হয়।

সভাপতি হাসান হাফিজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী রওনাক হোসেন, বখতিয়ার রাণা, আবদুল হাই শিকদার, কাদের গনি চৌধুরী, শাহনাজ বেগম পলি, মোহাম্মদ মোমিন হোসেন, সীমান্ত খোকন ও সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

মেসির জোড়া গোলে ব্যবধান বাড়াল আর্জেন্টিনা

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

ইসরায়েলকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি ইরানের

আর্জেন্টিনার খেলা দেখতে টিএসসিতে একসঙ্গে নাসির-সারজিস

১০

আর্জেন্টিনা-আলজেরিয়ার ২ গোল বাতিল, কারণ কী

১১

প্রথমার্ধে মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা

১২

গোসলে নেমে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যা

১৩

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পরবর্তী ধাপ আরও কঠিন হবে : চীন

১৪

টানা ৫ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির

১৫

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

একান্ত প্রিয় বস্তু হারিয়ে গেলে যে দোয়া পড়বেন

১৭

মেসির বাঁ পায়ের দৃষ্টিনন্দন গোলে এগিয়ে আর্জেন্টিনা

১৮

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

২০
X