রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৪, ০২:০৫ পিএম
আপডেট : ১২ আগস্ট ২০২৪, ০২:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

দুর্গাপূজায় তিন দিন ছুটির সুপারিশ করবেন স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। পুরোনো ছবি
স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। পুরোনো ছবি

অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন জানিয়েছেন দুর্গাপূজায় তিন দিন সরকারি ছুটির সুপারিশ করা হবে। সোমবার (১২ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

এম সাখাওয়াত হোসেন বলেন, দুর্গাপূজার দুই-তিন দিন ছুটি দিলে অসুবিধা কী? ছুটিতে আমরাও উপভোগ করব, সমস্যা তো নেই। এ বিষয়ে সচিবকে বলেছি। এ সময় ছুটি বাড়ানোর বিষয়ে কেবিনেটে আলোচনা হবে বলেও জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মানুষের সুরক্ষা দেওয়া আমাদের কাজ। হিন্দু, মুসলিম কিংবা খ্রিষ্টান যাই হোক না কেন, সবাইকে সুরক্ষা দেওয়া আমাদের দায়িত্ব।

তিনি বলেন, আমি মনে করি আমাদেরে দেশে ধর্মভিত্তিক কোনো মারামারি হয় না, মারামারি হয় কাউকে তাড়িয়ে দিতে পারলে তার জমিটা নিজে দখলে নিতে পারার জন্য। এটা রাজনৈতিক লোকদের দিয়ে করানো হয়। পুকুর, জমি, ভিটা দখল করবে। এটা কিন্তু মাইনোরিটির (সংখ্যালঘু) সমস্যা না।

প্রসঙ্গত, দেশব্যাপী শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ১৭ জনকে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। বঙ্গভবনের দরবার হলে বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত ৯টা ২৭ মিনিটে শপথ নেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা।

সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ছাড়া অন্য উপদেষ্টা হলেন- ১. সালেহ উদ্দিন আহমেদ ২. ড. আসিফ নজরুল ৩. আদিলুর রহমান খান ৪. হাসান আরিফ ৫. তৌহিদ হোসেন ৬. সৈয়দা রেজওয়ানা হাসান ৭. মো. নাহিদ ইসলাম ৮. আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ৯. ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন ১০. সুপ্রদীপ চাকমা ১১. ফরিদা আখতার ১২. বিধান রঞ্জন রায় ১৩. ড. আ.ফ.ম খালিদ হাসান ১৪. নুরজাহান বেগম ১৫. শারমিন মুরশিদ ১৬. ফারুকী আযম।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা নাকি স্পেন, কার হাতে উঠবে বিশ্বকাপের ট্রফি? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর ভবিষ্যদ্বাণী

সংস্কৃতিকে দলীয় স্বার্থে ব্যবহার থেকে বেরিয়ে আসতে চাই: সংস্কৃতি প্রতিমন্ত্রী

ফ্যাসিস্টদের পকেট ভরার সব রাস্তা বন্ধ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

বিশ্বমানের শিক্ষা সম্প্রসারণে ‘সিডনি ইন্টারন্যাশনাল স্কুলের’ ভিশন-৩০ উন্মোচন

ট্রলার থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

২৩ জুলাই থেকে ঢাকায় তিন দিনব্যাপী বাংলাদেশ আন্তর্জাতিক শিক্ষামেলা

সড়ক নির্মাণকাজের মান নিয়ে এনসিপি-ঠিকাদারির মধ্যে সংঘর্ষ

শ্রাবণ সন্ধ্যায় বর্ষার সুরে মুখর ঢাকার ভারতীয় হাইকমিশন  

রাজধানীতে সৌদি বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির প্রীতি সম্মিলন অনুষ্ঠিত

ঢাবি শিবিরের কর্মসূচিতে ব্যারিস্টার আরমানের মোবাইল চুরি, থানায় জিডি

১০

স্পেন বনাম আর্জেন্টিনা: কার কোথায় শক্তি, কোথায় দুর্বলতা

১১

ঢাবি শিবিরের কর্মসূচিতে ব্যারিস্টার আরমানের মোবাইল চুরি 

১২

আপ্লুত মেসি, ইনস্টা-ভিডিওতে কি বার্তা দিলেন?

১৩

শহীদ মীর মুগ্ধের নামে খুবিতে নতুন আবাসিক হল নির্মাণের ঘোষণা এমপির

১৪

বরিশাল বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের ৫ ঘণ্টা র‌্যাগিং

১৫

চট্টগ্রাম বন্দরে ভারী গাছ খালাসে দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা

১৬

ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠাই ইসলামী আন্দোলনের মূল লক্ষ্য: গোলাম পরওয়ার

১৭

মার্কিন প্রেসিডেন্টের স্বাক্ষর ‘মূল্যহীন ও অবৈধ’: মোজতবা খামেনি

১৮

ইতালীয় ভাস্করের হাতে তৈরি বিশ্বকাপ ট্রফি, কীভাবে হয়ে উঠল ফুটবলের আইকন?

১৯

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা নওশাদ গ্রেপ্তার

২০
X