কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৪, ০৬:১৪ পিএম
অনলাইন সংস্করণ

দাবি পূরণের আশ্বাসে আনসারের আন্দোলন স্থগিত

স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করার সময়। ছবি : কালবেলা
স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করার সময়। ছবি : কালবেলা

অঙ্গীভূত আনসার সদস্যদের চাকরি স্থায়ী করাসহ অন্যান্য দাবি পূরণে সর্বোচ্চ সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন। দাবি পূরণের আশ্বাস পেয়ে আন্দোলন স্থগিত করেছেন আনসার সদস্যরা।

মঙ্গলবার স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আনসার বাহিনীর নবনিযুক্ত মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ ও আনসার সমন্বয়করা সাক্ষাৎ করেন।

এ সময় তারা দাবিগুলো লিখিত আকারে উপদেষ্টার কাছে তুলে দেন। স্বরাষ্ট্র উপদেষ্টার আশ্বাস পেয়ে তারা আন্দোলন স্থগিতের ঘোষণা দেন।

মঙ্গলবার (১৩ আগস্ট) আনসারের সহকারী পরিচালক রুবেল হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্দোলন স্থগিতের বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্মার্টকার্ডধারী অঙ্গীভূত আনসার সদস্যদের চাকরি স্থায়ীকরণের দাবি উপস্থাপন করা হলে এম সাখাওয়াত হোসেন দাবি পূরণের জন্য সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং একই সঙ্গে সব সদস্যকে ধৈর্য ধারণের আহ্বান জানান। এ সময় মনোযোগ দিয়ে তাদের কথা শোনেন এবং তাদের চাকরি স্থায়ীকরণের জন্য মন্ত্রণালয়কে নির্দেশনা প্রদান করেছেন। একই সঙ্গে তাদের অন্য দাবিগুলো পূরণের জন্য মহাপরিচালককেও কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দিয়েছেন। দীর্ঘদিনের এ দাবির প্রশাসনিক প্রক্রিয়া একই সঙ্গে আলোর মুখ দেখার পাশাপাশি অঙ্গীভূত আনসারদের রেস্ট টাইম কমিয়ে আনা, রেস্টকালীন সময়ে রেশন প্রদানসহ সম্ভাব্য সব কল্যাণমূলক সুবিধাদি প্রদানের বিষয়ে ইতিবাচক উদ্যোগ গ্রহণ করা হবে। সব আনসার সদস্যকে বিষয়টি অনুধাবন করে কর্তৃপক্ষকে সহযোগিতা এবং জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কাজ থেকে বিরত থাকার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, সার্বিক স্থায়ীকরণের কার্যক্রমকে বেগবান করার জন্য সমন্বয়করা আনসার ও ভিডিপি সদর দপ্তরের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয়ের মাধ্যমে সার্বিক অগ্রগতির তথ্য হালনাগাদ করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

১০

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১১

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

১২

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

১৩

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদমন্ত্রী

১৪

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

১৫

জনবল নেবে স্কয়ার গ্রুপ

১৬

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

১৭

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

১৮

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

১৯

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

২০
X