কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৪, ০১:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টার

শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ফারুক-ই-আজম। ছবি: সংগৃহীত।
শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ফারুক-ই-আজম। ছবি: সংগৃহীত।

মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ফারুক-ই-আজম। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা।

বুধবার (১৪ আগস্ট) সকাল সোয়া ১০টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি স্মৃতিসৌধ এলাকা পরিদর্শন করেন এবং সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

সাংবাদিকদের সঙ্গে তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলনে মুক্তিযোদ্ধা কোটার বিষয়টি দেশ-বিদেশে প্রধান আলোচ্য বিষয় হয়ে উঠেছে। মুক্তিযোদ্ধাদের সুবিধাভোগী শ্রেণি হিসেবে চিত্রিত করেছে। যার মাধ্যমে বীর মুক্তিযোদ্ধারা আন্তর্জাতিক ও জাতীয়ভাবে ইমেজ সংকটে পড়েছেন। এইমুহূর্তে মন্ত্রণালয় পুনর্গঠনকরতে হবে। প্রকৃত মুক্তিযোদ্ধাদের সঙ্গে আলোচনা করে তাদের মতামত নিয়েই এ পুনর্গঠনে সামনের দিকে এগিয়ে যাব। এ ছাড়া পুরো রাষ্ট্র সংস্কার করা হবে।

বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের সময় ফারুক-ই-আজমের সঙ্গে আরও উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরী, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহুল চন্দ, আশুলিয়া থানা পুলিশের পরিদর্শক নির্মল কুমার দাস প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

১০

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

১১

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

১২

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১৩

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১৪

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১৫

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১৬

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৭

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৮

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৯

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

২০
X