কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৪, ০৫:২৮ পিএম
অনলাইন সংস্করণ

রোববার কূটনীতিকদের ব্রিফ করবেন প্রধান উপদেষ্টা

ড. মুহাম্মদ ইউনূস। পুরোনো ছবি
ড. মুহাম্মদ ইউনূস। পুরোনো ছবি

সমসাময়িক বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে আগামীকাল রোববার কূটনৈতিকদের ব্রিফ করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠন ও সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে প্রথমবারের মতো কূটনৈতিকদের সামনে আসছেন প্রধান উপদেষ্টা।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে রোববার সকাল ১০টায় কূটনৈতিকদের ব্রিফ করবেন প্রধান উপদেষ্টা।

চাকরিতে কোটা সংস্কার আন্দোলন পরে তুমুল গণআন্দোলনে রূপ নিলে গত ৫ অগাস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেশত্যাগ করেন শেখ হাসিনা। আন্দোলন বিক্ষোভের মধ্যে জেলায় জেলায় কয়েকশ মানুষের প্রাণহানি হয়। বিভিন্ন থানা, আওয়ামী লীগ কার্যালয় ও নেতাকর্মীদের বাড়িঘর, হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও উপাসনালয়ে হামলা, লুটপাটলুটপাট ও অগ্নিসংযোগ করা হয়।

সরকারপতনের পর অন্তর্বর্তী সরকারের দায়িত্বগ্রহণ করেন নোবেলজয়ী মুহাম্মদ ইউনূস। বিভিন্ন দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন। সংখ্যালঘুদের ওপর হামলার অভিযোগে ও বিক্ষোভের মধ্যে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করে হিন্দু নেতাদের সঙ্গে কথা বলেন তিনি।

ইতোমধ্যে অন্তর্বর্তী সরকারের দায়িত্বগ্রহণ এবং সমসাময়িক প্রেক্ষাপট তুলতে ধরতে গত সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কূটনৈতিকদের ব্রিফ করেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

ভারত, চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, জাপানসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত-হাইকমিশনারসহ পাঁচ ডজনের বেশি কূটনীতিক ওই ব্রিফিংয়ে অংশ নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে কারণে মধ্যপ্রাচ্যের ৩ দেশ সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ঢাকার কাছে বারবার ভূমিকম্প: বড় বিপদের আগাম সংকেত!

যেভাবে সৌদিতে জমির মালিক হতে পারবেন প্রবাসীরা 

মুখ ঢেকে কথা বললে লাল কার্ড, কিন্তু বেলিংহ্যাম কেন দেখলেন না?

স্ত্রীকে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

প্রধানমন্ত্রীর সফরচিত্রে গান, যা বললেন হাবিব

বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান 

আ.লীগ নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা, আটক ৮

বিশ্বকাপে টাইব্রেকারের নিয়মে পরিবর্তন আনছে ফিফা

কলেজে যাওয়ার পথে প্রাণ গেল ছাত্রীর

১০

রাঙ্গুনিয়ায় বেহাল ২০ কোটি টাকার সড়ক-কালভার্ট / লাশ নেওয়ার পথও এখন উত্তল-অবতল

১১

সব দলের দুই ম্যাচ শেষে কার অবস্থান কোথায়

১২

কারাগারে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতার মৃত্যু

১৩

ডেঙ্গু প্রতিরোধে ১৯ সদস্যের জাতীয় টাস্কফোর্স গঠন

১৪

‘তিথির হাতের মেহেদী দেওয়া ছবিতে আলভী লেখা এআই জেনারেটেড’

১৫

গান আছে সম্মান আছে, নেই শুধু চিকিৎসার টাকা

১৬

দুই দিনের রিমান্ডে আলভী

১৭

বান্দরবানের পাহাড়ে মিলল কঙ্কাল, পাশে কাঁধের ব্যাগ

১৮

তৃষার এক পোস্টেই সকল গুঞ্জনের সমাপ্তি

১৯

সামনের সারির একটি আসনের বিনিময়ে নীতি বিকিয়ে দিলেন: তাসনিম জারা

২০
X