কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৪, ০৮:০৯ পিএম
অনলাইন সংস্করণ

চিকিৎসাসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা জারি

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসাসেবায় অবহেলা করলে এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য সেবা বিভাগ।

রোববার (১৮ আগস্ট) স্বাস্থ্যসেবা বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।

এতে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা, ভর্তি রোগীদের চিকিৎসাসেবার ব্যয় সরকার বহনের ঘোষণা দিয়েছে। এরপরও জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) বিরুদ্ধে এ সেবার বিপরীতে টাকা নেওয়ার সংবাদ পাওয়া যাচ্ছে। এই কর্মকাণ্ড থেকে সংশ্লিষ্ট সবাইকে আবশ্যিকভাবে বিরত থাকতে বলা হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, ঔষধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ বা বিভিন্ন কোম্পানির ডিলাররা হাসপাতালে প্রবেশ করতে পারবে না, প্রত্যেক ডাক্তারকে রোগী দেখার সময়সূচি যথাযথভাবে অনুসরণ করতে হবে, সাক্ষাতের সময় ব্যতীত কোনো দর্শনার্থী হাসপাতালের ভেতর এবং রোগীর কক্ষে প্রবেশ করতে পারবে না।

একইসঙ্গে এ আদেশ পরিপালনে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথাও নির্দেশনায় বলা হয়েছে। এ নির্দেশনা দেশের সব হাসপাতালের ক্ষেত্রে প্রযোজ্য হবে বলেও জানানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গৃহকর্মী ‘নির্যাতন করা’ পুলিশ দম্পতি কারাগারে 

বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি

হাইকোর্টের যে রায়ে ধাক্কা খেলেন মমতা ব্যানার্জী

৩৫ বছরেই চলে গেলেন ডাভেইগ চেজ

চট্টগ্রাম বন্দরে রেকর্ড কন্টেইনার হ্যান্ডলিং

অক্সফোর্ড ইউনিয়নে টমি রবিনসনের বক্তৃতা ঘিরে বিক্ষোভ  

‘নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়’

ভারতে বিজেপি নেতাকে জীবন্ত পুড়িয়ে হত্যা

ব্রাজিল-হাইতি ম্যাচের রেফারি নিয়ে বিতর্ক

আইসিইউতে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার

১০

আমার গোড়ালি ভেঙে গেলেও মেসি কার্ড পেত না : আলজেরিয়া ডিফেন্ডার

১১

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু

১২

মাছ ধরতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৩

যে কারণে ভারত ও পাকিস্তান পরস্পরের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় না

১৪

সংসদে মাথা নুয়ে প্রবেশ বা ত্যাগ বাতিল

১৫

পুকুরে নেমে প্রাণ গেল শিক্ষার্থীর

১৬

বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের কথা ভাবছে পাকিস্তান

১৭

সবার আগে নকআউটে কারা

১৮

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত গ্রেপ্তার

১৯

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় বিশেষ ‘প্যাচ’ কেন?

২০
X