কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৪, ১১:০১ পিএম
অনলাইন সংস্করণ

বিদ্যুৎ-তেল-গ্যাসের দাম বাড়বে কিনা জানালেন উপদেষ্টা

সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। ছবি : সংগৃহীত
সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। ছবি : সংগৃহীত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, সরকার বাধ্য না হলে বিদ্যুৎ, তেল ও গ্যাসের দাম বাড়াবে না।

রোববার (১৮ আগস্ট) বিকেলে সচিবালয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা বলেন।

তিনি একইসঙ্গে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বেও রয়েছেন।

সামনের দিনগুলোতে তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি থেকে স্বস্তি পাবে কি না- জানতে চাইলে উপদেষ্টা বলেন, আমরা বাধ্য না হলে মূল্যবৃদ্ধি করবো না। আজ যে সিদ্ধান্ত (বিইআরসির বাইরে সরকার আপাতত দাম বাড়াবে না) নেওয়া হয়েছে সেটা সেই কারণেই। আপনাদের এই প্রত্যাশা সম্মান করার জন্য। যদিও আইনে সরকারকে দাম বাড়ানোর ক্ষমতা দেওয়া আছে। বিইআরসির বাইরে আমরা বলে দিলাম যে দাম এত বাড়লো, এটা আমরা করব না।

তিনি বলেন, এটা একটা জনপ্রত্যাশার সরকার। রাজপথে আত্মদানের পর এই সরকার এসেছে, তাই অনেক কিছুই আপনারা পরিবর্তন দেখতে পাবেন।

কর্মকর্তাদের উদ্দেশ্যে উপদেষ্টা বলেন, বিদ্যুতের দাম যদি আর না বাড়ে বুঝতে হবে আমরা ভালো কাজ করছি। ‌কিন্তু বিদ্যুতের দাম যদি আবার বাড়তে থাকে, তাহলে ভালো কাজটা কীভাবে করলাম? পরিসংখ্যান দিয়ে আপনাকে আর মূল্যায়ন করা হবে না। বৈষম্যবিরোধী আন্দোলনে যে লাখ লাখ মানুষ বেরিয়ে এলো, এর মানে আমরা যে কাজ করছি এটা তাদের পছন্দ নয়। আমরা অনেক গল্প বলেছি, এ গল্প মানুষ বিশ্বাস করেনি। এজন্য মানুষ নেমে এসেছে। আমরা বলেছি গাল-গল্পের দিন শেষ। মানুষ যেটা চায় মানুষ যেভাবে খুশি হয় সেদিকেই আমাদের যেতে হবে। জনপ্রত্যাশা পূরণে আমাদের যা যা করণীয় আমরা করবো।

কর্মকর্তাদের সঙ্গে কুইক রেন্টাল, গ্যাস সরবরাহ সংকটসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, আমরা এনার্জি সিকিউরিটি অব বাংলাদেশ একটা পজিশন পেপার তৈরি করতে বলছি ওনাদের। ‌যেটা আমরা উপদেষ্টা পরিষদে নিয়ে যাব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান কামরুলের

ঝিনাইদহে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ২০

জেলের জালে রাজা ইলিশ, দাম ৯ হাজার

নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

বিচার ব্যবস্থার ওপর কোনো রাজনৈতিক চাপ নেই : অ্যাটর্নি জেনারেল

মাঠে ব্রাজিলের জয়, সোশ্যাল মিডিয়ায় তারকাদের উল্লাস

রাবি প্রেস ক্লাবের সভাপতি ধ্রুব, সম্পাদক জিসান

৫০ বছরের ইতিহাসে এমন সুন্দর বাজেট আর হয়নি: হুইপ দুলু

বিপিও খাতে ৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য

মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী

১০

থাকেন ভারতে পড়েন ভারতে, কিন্তু পরীক্ষাকেন্দ্র পড়ল আমিরাতে

১১

কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত হোয়াইট হাউসে’ চড়বেন ট্রাম্প

১২

নেক্সট লিডার্স ও হারামাইন গ্রুপের মধ্যে কৌশলগত অংশীদারত্ব

১৩

রাত ১টার মধ্যে ১০ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

১৪

আর কোনো বিশ্বকাপ নয়! অবসরের ইঙ্গিত দিয়ে যা বললেন মেসি

১৫

জামিনে বেরিয়ে পীর সেজে কবরস্থানে আস্তানা হত্যা মামলার আসামি

১৬

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনা সমর্থক

১৭

‘পাড়ায় পাড়ায় মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে’

১৮

শেষ ম্যাচে হারলে কি বিশ্বকাপ থেকে বিদায় নেবে ব্রাজিল? কী বলছে সমীকরণ

১৯

এএসআই পদে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা, গ্রেপ্তার ২

২০
X