কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৪, ১০:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

শহীদ আবু সাঈদের কবরে গণতন্ত্র মঞ্চের শ্রদ্ধা

আবু সাঈদের বাড়িতে গণতন্ত্র মঞ্চের নেতারা। ছবি : কালবেলা
আবু সাঈদের বাড়িতে গণতন্ত্র মঞ্চের নেতারা। ছবি : কালবেলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদ আবু সাঈদের কবরে ফুল দিয়ে তার বীরোচিত আত্মদানের সংগ্রামী স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতারা।

সোমবার (১৯ আগস্ট) রংপুরের পীরগঞ্জের মদনখালী ইউনিয়নের জাফরপাড়া বাবনপুর গ্রামে আবু সাঈদের কবরে এ শ্রদ্ধা জানান তারা।

গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় নেতা নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়ক আবুল হাসান রুবেলসহ মঞ্চের কেন্দ্রীয় ও উত্তরাঞ্চলের নেতারা শহীদের প্রতি এই সম্মান জানান। তারা আবু সাঈদের মা’সহ পরিবারের সদস্যদের সাথে কিছু সময় কাটান এবং তাদের সমবেদনা জানান।

উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে নেতারা বলেন, আবু সাঈদ আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসনবিরোধী গণঅভ্যুত্থানের সাহসী আত্মদানের প্রতীক হিসেবে ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধ করেছে, আওয়ামী স্বৈরতন্ত্রের অবসান ঘটিয়েছেন। তারা শহীদদের রাষ্ট্রের সর্বোচ্চ সম্মান ও স্বীকৃতি প্রদানের আহবান জানান। তারা শহীদ ও আহত পরিবারসমূহের প্রয়োজনীয় পুনর্বাসনেরও আহবান জানান। এ ছাড়া অগ্রাধিকার ভিত্তিতে সংগ্রামে আহত সবার উপযুক্ত চিকিৎসারও দাবি জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১০

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১১

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

আজকের নামাজের সময়সূচি

১৩

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

১৪

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

১৫

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

১৬

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

১৭

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

১৮

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

১৯

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

২০
X