কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৪, ০৭:৪১ পিএম
অনলাইন সংস্করণ

কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালককে ১ দিনের আল্টিমেটাম

রণজিৎ কুমার। ছবি : সংগৃহীত
রণজিৎ কুমার। ছবি : সংগৃহীত

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের আওতাধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) নির্বাহী পরিচালককে রণজিৎ কুমারকে পদত্যাগে ১ দিনের আল্টিমেটাম দিয়েছে শিক্ষার্থীদের একটি পক্ষ।

মঙ্গলবার (২০ আগস্ট) দুপুর ২টার দিকে রাজধানীর আগারগাঁওস্থ আইসিটি টাওয়ারে বিসিসি কার্যালয়ে গিয়ে এমন দাবি জানান বিক্ষোভকারীরা।

শিক্ষার্থীরা সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও ছেলে সজীব ওয়াজেদ জয়ের দুর্নীতিতে সহায়তা করার অভিযোগে তার পদত্যাগের দাবি জানিয়েছেন।

তবে এর পেছনে সাধারণ শিক্ষার্থীরা নয় বরং ভিন্ন উদ্দেশ্য বাস্তবায়নে একটি পক্ষ রয়েছে বলে দাবি করেছেন নির্বাহী পরিচালক রণজিৎ কুমার।

দাবি উত্থাপনকারীরা নিজেদের শিক্ষার্থী এবং আইসিটি খাত সংশ্লিষ্ট পেশাজীবী বলে দাবি করেন। তাদের অন্যতম সমন্বয়ক তালহা ইবনে আলাউদ্দিন কালবেলাকে বলেন, তার বিরুদ্ধে যেসব অভিযোগ এসেছে সে বিষয়ে বক্তব্য চেয়েছি। তিনি কোনো সন্তোষজনক বক্তব্য দিতে পারেননি। তার পদত্যাগ চেয়েছি। পাশাপাশি তার বিরুদ্ধে আনীত অভিযোগগুলো এখন আমরা তদন্ত করব। তদন্তকালীন সময়ে তাকে অফিসে না আসতে বলেছি। আগামীকাল বুধবার থেকে তিনি যেন আর অফিসে না আসেন। এসময় বিক্ষোভকারীদের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রতিনিধি সাদিক কাইয়ুম উপস্থিত ছিলেন বলে কালবেলাকে জানান আলাউদ্দিন।

তবে দুর্নীতি করেননি এবং পদত্যাগ করবেন না বলে সাফ জানিয়েছেন বিসিসির নির্বাহী পরিচালক রণজিৎ কুমার। কালবেলাকে নিজ প্রতিক্রিয়ায় তিনি বলেন, আমি কোনো দুর্নীতি করিনি, আমি পদত্যাগ করবো না। যথাযথ কর্তৃপক্ষ চাইলে এমনিতেই আমাকে সরিয়ে দিতে পারে। তার আগ পর্যন্ত একদিনও কর্মস্থল থেকে অনুপস্থিত থাকবো না। আর যারা এসেছিল তাদের মাঝে একটি ভিন্ন পক্ষ আছে। সবাই সাধারণ শিক্ষার্থী না। তারা বিসিসিতে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করে কোনো উদ্দেশ্য হাসিল করতে চায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর তীব্র চাপেও অনড় স্টারমার

বিশ্বকাপে ভিনিসিয়াস শো চলছেই

ইস্টার্ন ব্যাংকে নিয়োগ

ভারতের ইতিহাসের অন্যতম বড় আইপিও আনছে জিও, ঘোষণা মুকেশ আম্বানির

ব্যক্তিগত অডিও প্রকাশ ঠেকাতে করা বাইডেনের মামলা খারিজ

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, ৬৫ সেকেন্ডেই গোল হজম তুরস্কের

৫ বছর পর কুবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

হজ পালন শেষে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ বাংলাদেশি

৪৫ মিনিটেই ৩ গোল করে জার্মানিকে হটিয়ে ব্রাজিলের বিশ্বরেকর্ড পুনরুদ্ধার

অস্ট্রেলিয়ায় গেল আরও ৫ কোটি লিটার ডিজেল

১০

যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৮৯

১১

ব্রাজিলের বড় জয়ে টিএসসিতে সমর্থকদের উল্লাস

১২

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

১৩

মাটি-বালুখেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস

১৪

দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা

১৫

পার্টটাইম চাকরির সুযোগ দিচ্ছে এসএমসি

১৬

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

১৭

দুপুরের আগেই ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৮

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

১৯

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

২০
X