কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৪, ০৮:৫০ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের স্বল্পমেয়াদি আইসিটি কোর্সের উদ্বোধন

স্বল্পমেয়াদি আইসিটি কোর্সের উদ্বোধন করেছেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)। ছবি : কালবেলা
স্বল্পমেয়াদি আইসিটি কোর্সের উদ্বোধন করেছেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)। ছবি : কালবেলা

স্বল্পমেয়াদি আইসিটি কোর্সের উদ্বোধন করেছেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)। মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওস্থ আইসিটি টাওয়ারে বিসিসি সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এই কোর্সের উদ্বোধন করা হয়।

তিন মাস মেয়াদি ‘অফিস অ্যাপ্লিকেশন অ্যান্ড ইউনিকোড বাংলা আন্ডার উইড (উইমেন ইন ডেভেলপমেন্ট)’ ব্যাচ-৭০ এর এই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনে প্রধান অতিথি ছিলেন বিসিসির নির্বাহী পরিচালক রণজিৎ কুমার।

এ সময় তিনি বলেন, বিকেআইআইসিটি’র থেকে যে প্রশিক্ষণ কোর্সগুলো পরিচালনা করা হয় তা অত্যন্ত গুনগত মানসম্পন্ন এবং ব্যবহারিক দিক থেকে বাস্তবসম্মত । এগুলো তাদের প্রাতিষ্ঠানিক জীবনে ও বাস্তব জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখে। আমাদের প্রত্যেকের কাছে স্মার্ট ফোন আছে আর এই স্মার্ট ফোনকে হ্যাকারদের থেকে মুক্ত রাখতে আমাদের যে সচেতনতা প্রয়োজন তা আইসিটি প্রশিক্ষণের মাধ্যমেই অর্জন করা সম্ভব ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিকেআইআইসিটি পরিচালক ড. অশোক কুমার রায়। সভাপতি কোর্সের গুরুত্ব উল্লেখ করে বলেন, ভবিষ্যতে তথ্য ও প্রযুক্তিবিষয়ক বিভিন্ন উচ্চতর প্রফেশনাল ডিগ্রি প্রদানের লক্ষ্যে বিকেআইআইসিটি কাজ করে যাচ্ছে ।

উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন বিসিসির আঞ্চলিক পরিচালক মধুসূদন চন্দ। এ সময় ব্যাচ-৭০ এর ২০ জন প্রশিক্ষণার্থীসহ বিসিসির অন্যান্য কর্মকর্তা এবং কর্মচারী উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১০

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

১১

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

১২

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদমন্ত্রী

১৩

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

১৪

জনবল নেবে স্কয়ার গ্রুপ

১৫

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

১৬

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

১৭

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

১৮

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

১৯

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

২০
X