মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৩ মার্চ ২০২৪, ০১:২২ এএম
আপডেট : ২৩ মার্চ ২০২৪, ০২:১৫ এএম
অনলাইন সংস্করণ

মোটরসাইকেলের ধাক্কায় গোপালগঞ্জ জেলা আ.লীগের সহসভাপতি নিহত

অ্যাডভোকেট রণজিৎ কুমার বাড়ৈ (গামা)। ছবি : সংগৃহীত
অ্যাডভোকেট রণজিৎ কুমার বাড়ৈ (গামা)। ছবি : সংগৃহীত

গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রণজিৎ কুমার বাড়ৈ (গামা) মোটরসাইকেলের ধাক্কায় নিহত হয়েছেন।

জানা গেছে, শুক্রবার (২২ মার্চ) বিকাল ৫টার দিকে শহরের মান্দারতলা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে একটি মোটরসাইকেল দ্রুত গতিতে তাকে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে পথচারীরা তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে। পরে স্বাস্থ্যের অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়ার সময় সড়ক পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় গোপালগঞ্জ জেলা আওয়ামী ও জেলা আইনজীবী সমিতি শোকাহত বলে জানিয়েছেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ ইলিয়াস হোসেন ও আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. জিলকদর। নিহত অ্যাডভোকেট রণজিৎ কুমার বাড়ৈ (গামা) টুঙ্গিপাড়া উপজেলার রূপাহাটি গ্রামের কালীপদ বাড়ৈয়ের ছেলে।

নিহতের ভাই মনীন্দ্রনাথ বাড়ই জানান, নিজ প্রতিষ্ঠিত নির্মাণাধীন শেখ ফজলুল করিম সেলিম ল কলেজ থেকে বাসায় ফিরছিলেন তিনি। মহাসড়কের মান্দার তলা এলাকায় গেলে দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে চলে যায়। পরে পথচারীরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে। পরে তার স্বাস্থ্যের অবনতি হলে দ্রুত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাতে তার মৃত্যু হয়।

এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিচুর রহমান জানান, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গোপালগঞ্জ জজ কোর্টের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর শহরের মান্দারতলা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়। পরে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ঘাতক মোটরসাইকেল আরোহীকে তদন্ত করে আইনের আওতায় আনার জন্য পুলিশের অভিযান চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১০

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১১

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১২

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১৩

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১৪

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১৫

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

১৬

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

১৭

১০.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করেও সেমিফাইনাল হাতছাড়া ইমরানুর রহমানের

১৮

ফুটবল খেলে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে যুবক নিহত

১৯

চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (CEIZ)-এর নির্মাণকাজ শুরু

২০
X