টঙ্গী প্রতিনিধি
প্রকাশ : ২১ আগস্ট ২০২৪, ০১:৩৪ পিএম
আপডেট : ২১ আগস্ট ২০২৪, ০১:৩৬ পিএম
অনলাইন সংস্করণ
টঙ্গী বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস

৬ দফা দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

টঙ্গী বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল কারখানায় শ্রমিকদের বিক্ষোভ। ছবি : কালবেলা
টঙ্গী বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল কারখানায় শ্রমিকদের বিক্ষোভ। ছবি : কালবেলা

গাজীপুর মহানগরীর টঙ্গীর স্কুইব রোড এলাকায় বুধবার (২১ আগস্ট) সকালে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড কারখানার অস্থায়ী শ্রমিকরা ৬ দফা দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

দাবিগুলো হলো- খাবারের বৈষম্য বন্ধ, চাকরি স্থায়ীকরণ, কোম্পানির আইনে থাকা, কোনো কন্ট্রাক্টরের অধীনে না থাকা, কাউকে চাকরিচ্যুত না করাসহ ৬ দফা দাবি জানান শ্রমিকরা। এ সময় ক্ষুব্ধ শ্রমিকরা বিক্ষোভ মিছিল নিয়ে চেরাগআলী-স্কুইব রোড অবরোধ ও বিক্ষোভ প্রদর্শন করেন।

শ্রমিকরা জানান, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস কারখানা কর্তৃপক্ষ অস্থায়ী শ্রমিকদের প্রতি দীর্ঘদিন যাবত বিমাতাসুলভ আচরণ করে আসছে। কারখানায় নিম্নমান, মধ্যমমান ও উচ্চমানের খাবার তৈরি করা হয়। আমরা যারা অস্থায়ী শ্রমিক আছি তাদের কারখানা কর্তৃপক্ষ অতিরিক্ত পরিশ্রম করিয়ে থাকে। এর বিনিময়ে আমাদের নিম্নমানের খাবার দেওয়া হয়। এছাড়া কারখানায় চরম বেতন বৈষম্য বিরাজ করছে। একজন শ্রমিক ১৫বছর যাবত কাজ করলেও তাকে স্থায়ী করা হয় না। এমনকি কথায় কথায় চাকরিচ্যুত করা হয়। তাই আমরা আজ রাস্তায় নেমে এসেছি। আমাদের শ্রমের মূল্য দিতে হবে।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল কারখানার প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রহিম কালবেলাকে বলেন, শ্রমিকরা ৬ দফা দাবি নিয়ে কর্মবিরতি পালন করছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি। পরে সিদ্ধান্ত জানানো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ.লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব!

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১০

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১১

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১২

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

১৩

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

১৪

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

১৫

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

১৬

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

১৭

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১৮

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৯

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

২০
X