কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৪, ০৪:৩০ পিএম
অনলাইন সংস্করণ

আন্দোলনে নিহত শিশুদের তালিকা তৈরির দাবি অ্যাডভোকেসি ফোরামের

জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের লোগো : ছবি : সংগৃহীত
জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের লোগো : ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের কাছে গণআন্দোলনে নিহত শিশুদের তালিকা তৈরি, দোষীদের শাস্তি দেওয়া ও আহত শিশুদের চিকিৎসা ও পুনর্বাসনের জোর দাবি জানিয়েছে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম।

বুধবার (২১ আগস্ট) জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম ২০২টি সংগঠনের পক্ষে অন্তর্বর্তী সরকারের কাছে এ দাবি জানায়।

একই সঙ্গে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম আরো জানিয়েছে, ছাত্র-জনতার আন্দোলনে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা এবং গুরুতর আহতদের যথাযথ পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করা। জাতিসংঘের তত্ত্বাবধানে একটি বিশেষ আদালত গঠন করে নিহত ও আহত শিশুদের সঠিক তালিকা প্রকাশ, প্রত্যেকটি শিশুর হত্যার নির্মোহ তদন্ত করা এবং দোষী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার দাবি জানিয়েছে।

ড. বদিউল আলম মজুমদার স্বাক্ষরিত এ বিবৃতিতে বলা হয়, গণমাধ্যম সূত্রে আমরা জানতে পেরেছি যে, সম্প্রতি সরকারি চাকরিতে কোটা প্রথা সংস্কার ও সরকারের পদত্যাগের দাবিতে ছাত্র-জনতার আন্দোলন ও বিক্ষোভকে কেন্দ্র করে সহিংসতায় সারা দেশে কমপক্ষে ৭০ শিশু-কিশোর নিহত হয়েছে।

তিনি বলেন, গুরুতর আহত হয়েছে শতাধিক শিশু। নিহতদের মধ্যে ৬০ জনের মরদেহে গুলির ক্ষতচিহ্ন ছিল। দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে নয় কিশোরের। শিশু-কিশোরদের অনেকে বিক্ষোভে গিয়ে, অনেকে রাস্তা পার হওয়ার সময় নিহত হয়েছে। এমনকি বাসায় থাকা অবস্থায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনাও রয়েছে।

তিনি আরও বলেন, আন্দোলনে এত বেশি পরিমাণ শিশু ও কিশোরদের মৃত্যুতে দেশের সাধারণ মানুষের মতো আমরাও ব্যথিত ও শোকাহত। আমরা মনে করি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত বলপ্রয়োগের ফলে এত প্রাণহানির ঘটনা ঘটেছে। কোনো স্বাধীন ও গণতান্ত্রিক দেশে কোনো অধিকার আদায়ের লড়াইয়ে এত প্রাণহানি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কারণ প্রত্যেকটি প্রাণই গুরুত্বপূর্ণ। কোনো কিছুর বিনিময়ে তা পূরণ হবার নয়।

এ শিশুদেরকে সব ধরনের নির্যাতন ও শোষণ থেকে রক্ষা করার জন্য শিশুবান্ধব আইন ও বিচার ব্যবস্থা গড়ে তোলা, বিদ্যমান আইন ও পদ্ধতির ফাঁকফোকর দূর করা। শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি ও সঠিকভাবে বিকাশের সুযোগ তৈরি করে দেওয়ার জন্য আমরা সরকার ও সাধারণ নাগরিকদের প্রতি অনুরোধ জানাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১০

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১১

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১২

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৩

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৪

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৫

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৬

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১৭

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১৮

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

১৯

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

২০
X