কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৪, ০৭:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

বন্যা দুর্গতদের সহায়তায় রেড ক্রিসেন্ট

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। ছবি : কালবেলা
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। ছবি : কালবেলা

দেশের চলমান বন্যা পরিস্থিতি মোকাবিলায় বন্যা দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছেন ১৫ জেলার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তা-কর্মচারী এবং স্বেচ্ছাসেবকরা। জাতীয় সদর দপ্তরের বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি তাদের কর্মস্থল না ছেড়ে বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর নিদের্শ দিয়েছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) জাতীয় সদর দপ্তরের বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব কাজী শফিকুল আযম ১৫ জেলার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তা-কর্মচারী এবং সেচ্ছাসেবকদের কর্মস্থল না ছেড়ে বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর নিদের্শ দেন।

নির্দেশে উল্লেখ করা হয়, ফেনী, নোয়াখালী, কক্সবাজার, লক্ষ্মীপুর, চট্টগ্রাম জেলা, মৌলভীবাজার, খাগড়াছড়ি, চট্টগ্রাম সিটি, হবিগঞ্জ, রাঙ্গামাটি, ব্রাহ্মণবাড়িয়া, সুনামগঞ্জ, বান্দরবান, কুমিল্লা, সিলেট জেলার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তা-কর্মচারী এবং সেচ্ছাসেবকরা আন্তরিকতার সাথে নিরলসভাবে কাজ করবে। নির্দেশে আরও বলা হয়, মানবিক সহায়তা প্রতিষ্ঠান ও সরকারের সহযোগী হিসেবে বন্যার্তদের মানবিক সহায়তা প্রদান ও জানমালের ক্ষয়ক্ষতি নিরসনে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াবে।

বন্যায় জরুরি প্রয়োজনে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, লক্ষ্মীপুর ইউনিটে ০১৭৯১ ৬৫১ ৮০০, ০১৩০৩ ১৮০ ৪০৩ যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

‘আ. লীগ’ ইস্যুতে সারাদেশে সতর্ক অবস্থানে পুলিশ

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১০

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১১

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

১২

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

১৩

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

১৪

ইবনে সিনায় চাকরির সুযোগ

১৫

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

১৬

নামাজরত মুসল্লির মৃত্যু

১৭

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১৮

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১৯

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

২০
X