কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৪, ০৯:২১ পিএম
অনলাইন সংস্করণ

বন্যার্তদের সহায়তায় এক দিনের বেতন দিল দুদক ও বিজিবি

বন্যার পানিতে প্লাবিত নোয়াখালীর সুবর্ণচর এলাকা। ছবি : কালবেলা
বন্যার পানিতে প্লাবিত নোয়াখালীর সুবর্ণচর এলাকা। ছবি : কালবেলা

বন্যায় বিপর্যস্ত নোয়াখালী, ফেনীসহ বেশ কয়েকটি জেলা। এসব এলাকার মানুষের জন্য সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন দুদক কমকর্তারা। বন্যার্তদের সহায়তায় নিজেদের এক দিনের বেতনের টাকা দেওয়ার কথা জানিয়েছেন তারা।

জানা গেছে, দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতার জন্য দুদকের সব কর্মকর্তার ১ দিনের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ব্যাংক খোলার সঙ্গে সঙ্গে ত্রাণ তহবিলে অর্থ জমা করা হবে।

এদিকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর কথা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। তারা জানিয়েছে, বিজিবির সব সদস্যের এক দিনের বেতন বন্যার্তদের জন্য প্রদান করা হবে।

শুক্রবার বিজিবি সদর দপ্তরে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বন্যার্তদের সহায়তায় বিজিবির সব সদস্যের এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে প্রদান করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১০

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১১

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৩

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৪

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৫

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৬

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৭

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৮

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৯

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

২০
X