কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৪, ০৭:৪৩ এএম
আপডেট : ২৫ আগস্ট ২০২৪, ০৮:৩২ এএম
অনলাইন সংস্করণ

৩৭ দিন পর চালু হয়েছে মেট্রোরেল

মেট্রোরেল। ছবি : সংগৃহীত
মেট্রোরেল। ছবি : সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে সহিংতার ঘটনা ঘটেছিল। যার ফলে বন্ধ ছিল মেট্রোরেল চলাচল। দীর্ঘ ৩৭ দিন বন্ধ থাকার পর রোববার (২৫ আগস্ট) থেকে পুনরায় চালু হয়েছে মেট্রোরেল।

জানা গেছে, রোববার সকালে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশে সকাল ৭টা ১০ মিনিটে প্রথম ট্রেন ছেড়ে গেছে।

এর আগে শনিবার (২৪ আগস্ট) ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্টের উপপ্রকল্প পরিচালক তরফদার মাহমুদুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, রোববার সকালে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশে সকাল ৭টা ১০ মিনিটে প্রথম ট্রেন ছেড়ে যাবে। আর রাতের শেষ ট্রেন ছাড়বে ৮টা ৩৩ মিনিটে।

অন্যদিকে মতিঝিল থেকে উত্তরা উত্তরের উদ্দেশে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টা ৩০ মিনিটে। আর রাতের শেষ ট্রেন ছাড়বে ৯টা ১৩ মিনিটে।

শুক্রবার (২৩ আগস্ট) অতিরিক্ত প্রকল্প পরিচালক (ইলেকট্রিক্যাল, সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন অ্যান্ড ট্র্যাক) মো. জাকারিয়া জানান, রোববার থেকে মেট্রোরেল চালু হলেও মেরামত ও সংস্কারের প্রয়োজনীয়তা থাকায় আপাতত কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশনের কার্যক্রম বন্ধ থাকবে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, বৃহস্পতি ও শুক্রবার পরীক্ষামূলকভাবে চালানো হয়েছে মেট্রোরেল। এতে লাইনে কোনো সমস্যা দেখা যায়নি। কিছু কারিগরি ইস্যু নিয়ে কাজ করছে।

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনের সময় গত ১৮ জুলাই মিরপুর–১০ নম্বর গোলচত্বরে পুলিশ বক্সে অগ্নিসংযোগ করা হয়। ওই দিন বিকেল ৫টায় মেট্রোরেলের চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X