কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৪, ১১:৫৮ এএম
আপডেট : ২৫ আগস্ট ২০২৪, ০১:০০ পিএম
অনলাইন সংস্করণ

বন্যার্তদের জন্য একদিনের বেতন দিলেন কর কর্মকর্তারা

বন্যায় ভেসে যাওয়া একটি এলাকা। ছবি : কালবেলা
বন্যায় ভেসে যাওয়া একটি এলাকা। ছবি : কালবেলা

দেশের দুর্যোগময় পরিস্থিতিতে বন্যাপীড়িত মানুষের সহায়তায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে একদিনের বেতন প্রদান করার সিদ্ধান্ত নিয়েছেন বিসিএস (কর) ক্যাডারের কর্মকর্তারা।

শনিবার (২৪ আগস্ট) বাংলাদেশ সিভিল সার্ভিস (ট্যাক্সেশন) অ্যাসোসিয়েশন এ সিদ্ধান্ত নিয়েছে। সংগঠনের মহাসচিব শেখ শামীম বুলবুল ও সভাপতি মো. লুৎফুল আজীম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গত কয়েকদিন ধরে বাংলাদেশের কয়েকটি জেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। বন্যার পানিতে তলিয়ে গেছে লাখ লাখ মানুষের বাড়িঘর, ফসলের ক্ষেত, ভেসে গেছে গবাদিপশু ইত্যাদি। বিভিন্ন জায়গায় থেকে খবর পাওয়া গেছে যে, গ্রামীণ দোকানপাটগুলোও পানিতে ডুবে আছে। ফলে কেনার মতো শুকনা খাবারেরও সংকট রয়েছে। এ পরিস্থিতিতে বন্যাপীড়িত মানুষের সার্বিক সহায়তা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিভিল সার্ভিস (ট্যাকসেশন) অ্যাসোসিয়েশন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অ্যাসোসিয়েশন নিজস্ব ব্যবস্থাপনায় বন্যার্তদের সহায়তায় ত্রাণ কার্যক্রমেও (যেমন-শুকনো খাবার, বিশুদ্ধ পানি, পরিধেয় পোশাক, নিত্যব্যবহার্য জিনিস) অংশ নিচ্ছে। এ ছাড়া একটি বিশেষ স্বেচ্ছাসেবক টিম গঠনের মাধ্যমে সশরীরে বন্যাপীড়িত এলাকায় ত্রাণ কার্যক্রমে অংশ নেবে। এ উদ্দেশ্যে বন্যার্তদের সহায়তা কার্যক্রম তদারকির নিমিত্তে একটি বিশেষ সেল গঠন করা হয়েছে।

দেশের যে কোনো দুর্যোগময় পরিস্থিতিতে বা ক্রান্তিলগ্নে জাতীয় রাজস্ব বোর্ডের আয়কর বিভাগ সবসময় মানুষের পাশে থাকবে বলেও জানিয়েছে সংগঠনটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বন্যা ২০২৪
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১০

আবারও দেশে ভূমিকম্প

১১

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১২

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৩

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৪

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৫

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৬

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৭

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৮

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৯

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০
X