কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৪, ০৩:০৯ পিএম
আপডেট : ২৫ আগস্ট ২০২৪, ০৩:১৩ পিএম
অনলাইন সংস্করণ

সচিবালয়ে ঢুকেছেন আনসাররা

সচিবালয়ের ভেতরে আনসারদের বিক্ষোভ। ছবি : সংগৃহীত
সচিবালয়ের ভেতরে আনসারদের বিক্ষোভ। ছবি : সংগৃহীত

আনসারদের বিক্ষোভের পরিপ্রেক্ষিতে ফের অবরুদ্ধ হয়ে পড়েছে সচিবালয়। রোববার (২৫ আগস্ট) দুপুর ১২টার পর তারা সচিবালয়ের সামনে এবং অন্যান্য গেটগুলোতে অবস্থান নেন। একপর্যায়ে তাদের একাংশ সচিবালয়ে ঢোকেন।

জানা গেছে, রোববার দুপুর ১টা ২০ মিনিটের দিকে আন্দোলনরত আনসাররা ‌সচিবালয়ের তিন নম্বর গেট দিয়ে ভেতরে ঢোকেন। এতে করে অবরুদ্ধ হয়ে পড়েন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।

এর আগে দুপুর ১২টার পর চাকরি জাতীয়করণের দাবিতে সচিবালয়ের সামনে বিক্ষোভ করেন তারা। এরপর অর্ধশতাধিক আনসার ঢুকলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গেটটি দ্রুত বন্ধ করে দেয়। ভেতরে ঢুকে তারা চাকরি জাতীয়করণের দাবিতে স্লোগান দিতে থাকেন।

গত দুদিন ধরে চাকরি জাতীয়করণের দাবিতে আন্দোলন করছেন আনসাররা। তাদের দাবি, তারা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হয়ে আসছেন। আশ্বাস দিয়েও চাকরি জাতীয়করণ করা হয়নি বলেও দাবি করেন তারা।

আন্দোলনকারী আনসাররা বলছেন, দাবি না আদায় হওয়া পর্যন্ত তারা সচিবালয় থেকে কাউকে বের হতে এবং প্রবেশ করতে দেবেন না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজকের নামাজের সময়সূচি

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

১০

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

১১

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

১২

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

১৩

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

১৪

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১৫

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১৬

আবারও দেশে ভূমিকম্প

১৭

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৮

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৯

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

২০
X