কবির হোসেন
প্রকাশ : ১২ জুন ২০২৩, ০২:৩৭ পিএম
আপডেট : ১২ জুন ২০২৩, ০৩:০০ পিএম
অনলাইন সংস্করণ

জাতীয় মানবাধিকার কমিশনের আদলে কমিশন গঠন করে প্রতারণা, গ্রেপ্তার ৭

বিএইচআরসির চেয়ারম্যান দিলদার (বাঁয়ে) ও তার ব্যবহৃত গাড়ি (ডানে)। ছবি : সংগৃহীত
বিএইচআরসির চেয়ারম্যান দিলদার (বাঁয়ে) ও তার ব্যবহৃত গাড়ি (ডানে)। ছবি : সংগৃহীত

জাতীয় মানবাধিকার কমিশনের (এনএইচআরসি) আদলে বাংলাদেশ মানবাধিকার কমিশন (বিএইচআরসি) গড়ে তুলে দেশে বিদেশে প্রতারণা চালিয়ে যাচ্ছিল একটি চক্র। সেই চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ সোমবার তেজগাঁও থানার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিএইচআরসির চেয়ারম্যান নারায়ণগঞ্জের রূপপুর থানার দাউদপুরের সাইফুল ইসলাম দিলদার (৬৫)। তার বিরুদ্ধে অভিযোগ, নিজ গাড়িতে ব্যবহার করেন জাতীয় মানবাধিকার কমিশনের লোগো। প্রটোকল চেয়ে ধমক দেন ডিসি-এসপিদেরও; করে বেড়ান নানা ধরনের প্রতারণা। মুক্তিযোদ্ধা না হয়েও নামের আগে ব্যবহার করেন বীর মুক্তিযোদ্ধা।

এসব অভিযোগের ভিত্তিতে গতকাল রোববার (১১ জুন) দিলদারের বিরুদ্ধে একটি মামলা করে জাতীয় মানবাধিকার কমিশন। ওই মামলার পরে রাতেই তাকেসহ ৭ জনকে গ্রেপ্তার করে তেজগাঁও থানা পুলিশ।

গ্রেপ্তাররা হলেন মো. বাদল মোল্লা (৪০), রুহুল আমিন (৪৩), মো. তাজউদ্দীন (৪৮), মো. কাইয়ুম, মো. তামিম আহম্মেদ (১৭) এবং সূচী আফরিন (২৬)।

গ্রেপ্তারের সময় আসামি সাইফুল ইসলাম দিলদারের সেক্রেটারি জেনারেল বাংলাদেশ মানবাধিকার কমিশন (বিএইচআরসি) লেখা ২০টি ভিজিটিং কার্ড, বিএইচআরসির বিভিন্ন ব্যক্তির ১৯৬টি আইডি কার্ড, ১০টি বিএইচআরসির গাইডলাইন বই, ১টি কর্মকর্তা-কর্মচারীর তালিকা, ১১টি বিএইচআরসির বিভিন্ন ধরনের সিল, ১টি বিএইচআরসির কালো কটি জ্যাকেট, বিএইচআরসির ১৫টি সদস্য ফর্ম, বিএইচআরসির ২০টি ক্যালেন্ডার, বিএইচআরসির ১টি মানি রিসিট বই, ৩টি সিপিইউ, বিএইচআরসি লোগো ব্যবহৃত ১টি মাইক্রোবাস ও ১টি প্রাইভেটকার।

আসামিদের আজ সোমবার আদালতে হাজির করা হবে বলে জানিয়েছে তেজগাঁও থানা পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

আজকের নামাজের সময়সূচি

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

১০

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

১১

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

১২

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

১৩

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

১৪

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১৫

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১৬

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১৭

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১৮

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৯

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

২০
X